Mamata Banerjee: “এই বাংলাই লড়াই করেছিল” স্বাধীনতা দিবসে বিশেষ বার্তা মমতার
প্রসঙ্গত, এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্তা ও নির্যাতন ইস্যু।
Truth of Bengal: আজ ১৫ আগস্ট ২০২৫। ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। ভারতবর্ষের প্রতিটি প্রান্তে এই দিনটি উদযাপন করা হচ্ছে পূর্ণ সম্মান ও মর্যাদার সঙ্গে। এদিন নিজের এক্স হ্যান্ডেল থেকে বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানানোর পাশাপাশি একটি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান সেই সময়ে বিদেশি শক্তি ও তাদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিল বাংলা। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে বর্তমানেও অন্যায় দেখলে গর্জে ওঠেন বাঙালিরা।( Mamata Banerjee)
[আরও পড়ুনঃ Mohammed Siraj: ওভালে ইতিহাস গড়েছেন সিরাজ, মুগ্ধ সুরেশ রায়না]
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই যে মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, কানাইলাল দত্ত, বিপিনচন্দ্র পাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, বাঘা যতীন – এর এর মতো সোনার ছেলে-মেয়ের। এই বাংলাই সেদিন বিদেশী শক্তির বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। লড়াই আমাদের রক্তে। আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি।” (Mamata Banerjee)
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে আমার সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
প্রণাম জানাই আমাদের পূর্বপুরুষ-পূর্বনারীদের – তাঁদের দেশপ্রেম, নির্ভীক আত্মবলিদানই এই দিনটিকে সম্ভব করে তুলেছিল।
আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই যে মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,…
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2025
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সকলকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “আরো যত মনীষী আমাদের নবজাগরণের সময় থেকে বাংলা তথা ভারতকে নতুন করে গড়ে তুলেছিলেন, সকলকে প্রণাম। আগামীদিনেও, এই পথিকৃৎদের দেখানো পথে প্রত্যেক দেশবাসীর সম্মান রক্ষা করার জন্য আমাদের লড়াই জারি থাকবে। যে সোনার দেশের স্বপ্ন দেখে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জীবন-মৃত্যুকে পায়ের ভৃত্য করেছিলেন, সেই দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমি নিশ্চিত, এই লড়াইয়ে মানুষ আমাদের পাশেই থাকবেন। জয় হিন্দ! বন্দেমাতরম্! জয় বাংলা!” (Mamata Banerjee)
প্রসঙ্গত, এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্তা ও নির্যাতন ইস্যু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিকের পর কিছু রাজ্য পরিযায়ী শ্রমিকদের ছেড়ে দিয়েছে। বর্তমানে তিনি ও দলের অন্যান্য নেতারা যেভাবে এই ইস্যু নিয়ে সরব হয়েছেন, তা প্রশংসা কুড়িয়েছে বাঙ্গালীদের।(Mamata Banerjee)




