
The Truth of Bengal: আবারও মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা। বৃহস্পতিবার সকালে রবীন্দ্রসদন স্টেশনে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক অজ্ঞাত পরিচয় যুবক। তাঁর মৃত্যু হয়েছে বলেই খবর। ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষ পাওয়ার ব্লক করে যুদ্ধকালীন তৎপরতায় দেহ উদ্ধারের কাজ শুরু করে।
মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে রবীন্দ্রসদন স্টেশনে। চাঁদনি চক থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল রাখা হয়েছিল।
আকষ্মিক এই ঘটনার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। মৃত যুবকের নাম, পরিচয় জানা না গেলেও, রেলসূত্রের খবর, মৃতের বয়স ৩০ বছর। কী কারণে এই ঘটনা তাও এখনও স্পষ্ট নয়। ঘটনার পর সকাল ৯টা ৪৮ মিনিটে প্রায় এক ঘণ্টা পরে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
Free Access






