কলকাতা

‘অরূপদা আপনার পাড়ার পল্টু হ্যাটট্রিক করেছে, এবার বেরিয়ে আসুন!’ মেসির বিশ্বরেকর্ডের দিনই খোঁচা শতদ্রুর

তাঁর এই পোস্ট ঘিরে মুহূর্তেই শুরু হয় হাসির রোল

Truth of Bengal: মেসি কাণ্ডে আইনি জটিলতায় জর্জরিত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি পুলিশি হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ। এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে বিশ্বকাপে গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। আর সেই ঘটনাকে সামনে রেখেই অরূপ বিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করলেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। ফেসবুকে শতদ্রু লেখেন, “আপনার পাড়ার পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন।” তাঁর এই পোস্ট ঘিরে মুহূর্তেই শুরু হয় হাসির রোল। নেটিজেনদের একাংশও কমেন্টে অরূপকে খোঁচা দিতে শুরু করেন। কেউ লেখেন, “আসুন, কাঁধে হাত রেখে ছবি তুলতে হবে তো।” আবার কারও কটাক্ষ, “অরূপের ছোঁয়া পেয়েই হ্যাটট্রিক।”

Messi Kolkata chaos back in spotlight: Organiser Satadru Dutta accuses  TMC's Arup Biswas of threats, ticket scandal - The Statesman

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। তাঁকে সামনে থেকে দেখার আশায় ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। অনেকে মোটা টাকা খরচ করে টিকিটও কেটেছিলেন। কিন্তু যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। এরপর ক্ষোভে স্টেডিয়ামে ভাঙচুর চালান দর্শকদের একাংশ। এই ঘটনার পর থেকেই বিতর্কের কেন্দ্রে উঠে আসে অরূপ বিশ্বাসের নাম। অভিযোগ, অনুষ্ঠানের দিন শুরু থেকেই মেসির খুব কাছাকাছি দেখা গিয়েছিল তাঁকে। মেসির সঙ্গে তাঁর একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুধু অরূপ নন, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গেও মেসির ছবি দেখা যায় বলে দাবি ওঠে। অন্যদিকে, ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছিল মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তকে। পরে জামিনে মুক্ত হয়ে তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হন। শতদ্রুর অভিযোগ, প্রভাব খাটিয়ে এবং জোর করে মেসির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সেই অভিযোগ ঘিরে মামলা আদালত পর্যন্ত গড়ায়। বিচার না পেলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শতদ্রু।

Lionel Messi event row: Bidhannagar police issue third notice to TMC leader  Arup Biswas | Kolkata News - The Times of India

এদিকে হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও অরূপ বিশ্বাস পুলিশি হাজিরা এড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে তাঁকে ঘিরে রাজনৈতিক ও আইনি চাপ আরও বাড়ছে। এই পরিস্থিতিতে মেসির নতুন রেকর্ডকে হাতিয়ার করে শতদ্রুর কটাক্ষ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বুধবার বিশ্বকাপের মঞ্চে কিলিয়ান এমবাপে, গার্ড মুলার এবং রোনাল্ডো নাজারিওকে পিছনে ফেলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে আসেন মেসি। একইসঙ্গে মিরোস্লাভ ক্লোজের ১৬ গোলের রেকর্ডও ছুঁয়ে ফেলেন তিনি। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার নজিরও গড়েন আর্জেন্টাইন মহাতারকা। সেই সাফল্যের পরই অরূপকে উদ্দেশ করে শতদ্রুর ব্যঙ্গাত্মক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়া সরগরম।

Related Articles