কলকাতা

বসন্তের বৃষ্টিতে নামল পারদ, শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

Weather Update

The Truth of Bengal: বসন্তের বাংলায় বৃষ্টি। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি পরদিনও অব্যাহত। উত্তর থেকে দক্ষিণ ভিজেছে গোটা বঙ্গ। এরই মধ্যে সতর্কতা জারি বাংলায়। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৮.৯ ডিগ্রিতে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। পদিন বুধবারও বৃষ্টি অব্যাহত। ভরা বসন্তে এই বৃষ্টিতে নাজেহাল বঙ্গ। এরই মধ্যে সতর্কতা জারি বাংলায়। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই।

আবার ফিরেছে ঠান্ডার আমেজ। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আকাশ মূলত মেঘলাই থাকবে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও থাকছে অনেক জেলায়। বৃহষ্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। বসন্তে এই বৃষ্টিতে দক্ষিণ নাজেহাল হলেও বাদ নেই উত্তর। বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গও। সেখানে আকাশ থাকবে মেঘলা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টি হতে পারে বলে পুরবাস দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে অনেকটাই। কলকাতার সবনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। রাতের বৃষ্টিতে তাপমাত্রা কমে যায় ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ।

Related Articles