কলকাতা

Mamta Banerjee: এসআইআরের নামে এনআরসির চেষ্টা, ফের সরব মমতা

বিহারে এর জেরে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার পর পরিস্থিতি আরো স্পর্শকাতর হয়ে উঠেছে।

Truth Of Bengal: “এসআইআরের নামে এনআরসি” তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপির বিরুদ্ধে ফের এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, এনআরসির মাধ্যমে ভোটারদের নাম কাড়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তিনি তা হতে দেবেন না। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও জানান যে ডিএম বিডিওদের ভয় দেখাচ্ছে গেরুয়া শিবির। পাশাপাশি, একহাত নেন নির্বাচন কমিশনকেও।(Mamta Banerjee)

আরও পড়ুনঃ ‘মগজে মরুভূমি’! ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বাংলাকে বদনাম করার অভিযোগ মমতার

এই মুহূর্তে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি। বিহারে এর জেরে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার পর পরিস্থিতি আরো স্পর্শকাতর হয়ে উঠেছে। সংসদ চত্বরে লাগাতার বিক্ষোভ দেখানো হয়েছে বিরোধীদের তরফ থেকে। সকলেরই বক্তব্য, এসআইআরের মাধ্যমে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে।

এবার এই ইস্যুতে ফের সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এসআইআরের নামে এনআরসি করতে চাইছে কেন্দ্র। তিনি বলেন, “ভোটার নাম কাড়ার চেষ্টা হচ্ছে এনআরসি করে। ভোটাধিকার কাড়তে দেব না জীবন থাকতে। ডিএম বিডিওদের ভয় দেখাচ্ছে বিজেপি। ললিপপ দেখাচ্ছে। বাচ্চাদের ললিপপ দিই আমরা। ১৮ বছরের নতুন ভোটারদের নয়। গণতান্ত্রিক অধিকার দিই।”(Mamta Banerjee)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তিনি আরো বলেন, “বাংলা আপনাদের জোরজুলুম মানছে না, মানবে না। যুদ্ধ ছাড়া এক ইঞ্চি ছাড়েনি, ছাড়বে না। মানুষের অধিকার কেড়ে নেন আপনারা। গরিব মানুষদের উপর অত্যাচার করেন বাংলাদেশি তকমা দিয়ে। গরিব মানুষরা আমার হৃদয়ে। তাদের ভালোবাসি। জাত-পাত মানি না আমি।” এরপর নির্বাচন কমিশনকে একহাত নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি সম্মান করি ইলেকশন কমিশনের চেয়ারকে। কিন্তু মানায় না যদি বড়রা ললিপপ খায়।”(Mamta Banerjee)

Related Articles