কলকাতা
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখতে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee to visit London to deliver speech at Oxford University

Truth Of Bengal: জয় চক্রবর্তী: চলতি মাসের ২১ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ তারিখ কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখার পাশাপাশি একটি শিল্প বিষয়ক সব মিলানে যোগদান করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্প সহ উন্নয়নমূলক চিন্তাভাবনা নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য শোনার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ছাড়াও প্রাক্তনী দের ভিড় থাকবে।






