কলকাতা

Kavi Subhash: কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল, আপাতত বন্ধ থাকবে পরিষেবা—ঘোষণা মেট্রোরেলের

নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Truth of Bengal: সোমবার দুপুর থেকেই শুরু হয়েছিল গোলযোগ। যার কারনে সাময়িকভাবে বন্ধ ছিল মিত্র চলাচল। তবে সিদ্ধান্ত নেওয়া হল সন্ধ্যেতে। অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। যার কারনে আপাতত কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নিত্যযাত্রীদের যাতায়াতের জন্য মেট্রো রেল এখন অন্যতম একটি বিকল্প। কম খরচে অতি দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়।(Kavi Subhash)

[আরও পড়ুনঃ Vidyasagar: বাংলা ভাষার যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর]

মেট্রোরেল সূত্রে খবর কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রোরে কে ত্রুটি ধরা পড়েছে। মেট্রোর লাইনে ও ত্রুটি দেখতে পাওয়া গিয়েছে। সে কারণেই শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।(Kavi Subhash)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

সোমবার সন্ধ্যে নাগাদ বিজ্ঞপ্তি জারি করে মেট্রো। জানিয়ে দেওয়া হয় আপ প্ল্যাটফর্মে একাধিক কলাম বা পিলারে ফাটল দেখা দিয়েছে। এর পরীক্ষা এবং মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই স্টেশনটি যাত্রীরা ব্যবহার করতে পারবেন না। এর ফলে যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে।

Related Articles