কলকাতা

BLO Duty: প্রাথমিক শিক্ষকদের উপর অতিরিক্ত দায়িত্ব! হাইকোর্টে উঠল BLO ডিউটির ইস্যু

২০২২ সালের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, প্রয়োজনে স্বল্পসংখ্যক শিক্ষককে BLO  হিসেবে নিযুক্ত করা যায়।

Truth of Bengal: রাজ্যের প্রাথমিক শিক্ষকদের উপর জোরপূর্বক বুথ লেভেল অফিসার ডিউটি  (BLO) চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যার ছেড়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৫০ জন শিক্ষক। (BLO DutyZ)

এই মামলার শুনানি আগামী সোমবার হতে পারে। ইতিমধ্যে আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। যা শিক্ষকদের মধ্যে স্বস্তির আবহাওয়া তৈরি করেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধন ও নতুন ভোটার যুক্ত করার কাজের জন্য BLO নিয়োগ করা হয়। তবে শিক্ষকদের অভিযোগ, রাজ্যের অনেক জেলাতে নিয়ম ভেঙ্গে মূলত প্রাথমিক শিক্ষকদের এই দায়িত্বে নিযুক্ত করা হচ্ছে। এতে পাঠদানে ক্ষতি হচ্ছে এবং তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।(BLO Duty)

[আরও পড়ুনঃ Kavi Subhash: কবি সুভাষ মেট্রো স্টেশনে ফাটল, আপাতত বন্ধ থাকবে পরিষেবা—ঘোষণা মেট্রোরেলের]

২০২২ সালের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, প্রয়োজনে স্বল্পসংখ্যক শিক্ষককে BLO  হিসেবে নিযুক্ত করা যায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ১০০ জন BLO- এর মধ্যে আশি থেকে নব্বই জনই প্রাথমিক শিক্ষক। এই ডিউটির জন্য শিক্ষকদের ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। স্কুলের নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে তাদের। ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন বাধা প্রাপ্ত হচ্ছে।(BLO Duty)

অভিযোগ করেছেন, এই ডিউটির জন্য যথাযথ পারিশ্রমিকও তারা পাচ্ছেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানির আবেদন করা হয়। আদালত জরুরী ভিত্তিতে মামলা গ্রহণ করেছে এবং সোমবার শুনানির দিন নির্ধারিত হয়েছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

আইনজীবীদের মতে, যারা মামলাকারী, তারা আপাতত এই ডিউটি করতে অস্বীকার করতে পারেন এবং আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যারা এখনো মামলায় অংশ নাতি তারাও CAN Application ফাইল করে মামলায় যুক্ত হতে পারবেন।

এই রায়ের মামলার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের আশায় রয়েছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। তাদের আশা, এবার তারা ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে পুরোপুরি মননিবেশ করতে পারবেন।