কলকাতারাজনীতি

শহরে সংহতি যাত্রার হোর্ডিং, প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের

Hoarding of sanghati yatra in the city

The Truth of Bengal: তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রার হোর্ডিং শহরে। আগামী ২২ জানুয়ারি দুপুর ৩টায় হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল। সংহতি যাত্রার মিছিলে নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হোর্ডিং এ বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার।

২২জানুয়ারি রাজ্যজুড়ে সংহতি দিবস পালন। সংহতি দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস,তৃণমূলের সংহতি যাত্রার হোর্ডিং পড়ল শহরে। ওই দিন কালীঘাট মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী,মন্দির-মসজিদ-গুরদুয়ারায় গিয়ে একতার বার্তা দেবেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। নবান্ন থেকে ঘোষণা  করেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কালীঘাটে পুজো দিয়ে পদযাত্রায় অংশ নেবেন তৃণমূল নেত্রী।হাজরা মোড় থেকে সংহতি মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল শেষ হবে পার্কসার্কাসে।

 

Related Articles