কলকাতারাজ্যের খবর

ভ্যাবসা গরমের মাঝে  সুখবর, বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গে এই জেলাগুলি

Good news in the middle of summer heat, these districts in South Bengal will be drenched in rain

The Truth Of Bengal: প্যাচপ্যাচে গরমে বেহাল দশা দক্ষিণবঙ্গের মানুষের। বেলা একটু বাড়তেই চোখ রাঙাচ্ছে সূর্য। তাপের কারণে বাইরে বেরনো মুশকিল হয়ে যাচ্ছে।  এরই মধ্যে আবহাওয়া থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি।। তবে এবার আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রবি ও সোমবার দ ক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে , সোমবার পর্যন্ত এই ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে মঙ্গলবার থেকে কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার এর পর থেকে দক্ষিণবঙ্গে আর কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। হাওয়া অফিসের তরফ থেকে আরো জানানো হয়েছে , রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার  বৃষ্টি হতে পারে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, কলকাতায়।

পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে, ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানের মত কলকাতা সহ হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ,  দক্ষিণ চব্বিশ পরগণা, নদীয়াতে ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই রবিবার ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতে সর্তকতা জারি করা হয়েছে।

Related Articles