Dilip’s reaction: বিজেপির রাজ্য সভাপতি শমীক, এই নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh responds to Shamik Bhattacharya’s appointment as BJP state president.
Truth Of Bengal: বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বৃহস্পতিবার দল ঘোষণা করবে বলে সূত্রের খবর (Dilip’s reaction)। কিন্তু দলের অন্দরে শমীকের রাজ্য সভাপতি হওয়া নিয়ে কী চলছে? এবার সেই বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, ২৬-এর নির্বাচনে শমীক-কে সামনে রেখে দলের চলা কী উচিত? উত্তরে তিনি বলেন, “স্বাভাবিকভাবেই উনি আমাদের নেতা এবং বিরোধী দলনেতাও। সুতরাং ওদের কথা মতো চলতে হবে।”
বিজেপির রাজ্য সভাপতি শমীক, কী বললেন দিলীপ ঘোষ? pic.twitter.com/A9mWSc76et
— TOB DIGITAL (@DigitalTob) July 3, 2025
সেই সঙ্গে দাবাং দিলীপ যুক্ত করেছেন, শমীক ভট্টাচার্য সিনিয়র নেতা, উনি দলের নিয়ম মেনেই দায়িত্ব পেয়েছেন। বর্তমানে নিজেকে বিজেপির এক সাধারণ কর্মী হিসাবে নিজেকে তুলে ধরেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, তিনি বিশ্বাস করেন শমীক দলের সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবেন (Dilip’s reaction)।
[আরও পড়ুন: Thursday Horoscope: কেমন কাটবে লক্ষ্মীবার? কী বলছে আপনার রাশি]
সম্প্রতি দেখা গিয়েছে, বিজেপি থেকে নতুন দল গড়ার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর মত অনুযায়ী, দীর্ঘ লড়াই করে বিজেপিকে দাঁড় করানো হয়েছে, এখন আর আলাদা দলের কোন প্রয়োজন নেই। এদিকে দিলীপকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছিলেন, দলের কোন ঠাসা হয়ে পুনরায় তিনি দলে ফেরার চেষ্টা করছেন। অন্যদিকে, দলের বিভিন্ন অনুষ্ঠানে দিলাপকে তেমন দেখা না যাওয়া থেকে শুরু করে দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে করা নিয়ে দলের সঙ্গে তাঁর মন কোষাকুষি শুরু হয়েছে বলে খবর।






