কলকাতা

সময় বরাদ্দ ঘিরে অধ্যক্ষের সঙ্গে সমস্যা, সামাল দিলেন চন্দ্রিমা

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জিকে চার মিনিট সময় দেওয়া হলেও নির্ধারিত সময় শেষ হতেই মাইক বন্ধ করে দেওয়া হয়।

Truth Of Bengal: বিল নিয়ে আলোচনার সময় বরাদ্দকে কেন্দ্র করে বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জিকে চার মিনিট সময় দেওয়া হলেও নির্ধারিত সময় শেষ হতেই মাইক বন্ধ করে দেওয়া হয়। তাতেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।এরপর অরূপ বিশ্বাস অধ্যক্ষের কাছে আরও কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানান। সেই সময় অধ্যক্ষ কড়া সুরে বলেন, “You cannot pressure on me.” অধ্যক্ষের বক্তব্য, আলোচনার তালিকায় আগে নাম না থাকায় অতিরিক্ত সময় দেওয়া সম্ভব হয়নি। নাম থাকলে সময় দেওয়া যেত বলেও জানান তিনি।

এই বিতর্কে হস্তক্ষেপ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, অধ্যক্ষ হিসেবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাঁর। তবে বিরোধী বিধায়কেরা সময়মতো না এলেও পরে তাঁদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়—এই বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন। চন্দ্রিমা ভট্টাচার্য অধিবেশনে বলেন, বিরোধীদল থেকে একাধিকবার আমাদের কম্পার্টমেন্টাল মন্ত্রী বলে অপমান করা হয়।‌ এর প্রতিবাদ হওয়া প্রয়োজন রয়েছে।

আপনারা লেটার মার্কস পেয়ে যারা বিধায়ক হয়েছেন তারা দিল্লিতে গিয়ে বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রকে বলেন না। বরঞ্চ এই বাংলা যাতে উন্নয়ন থেকে বঞ্চিত থাকে তার চেষ্টা করেন। মাননীয় পরিশোধীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সেটাই তুলে ধরতে চেয়েছেন। আর বিরোধীরা যেভাবে আমাদের অপমান করেন, এই অধিবেশনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করলাম, জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Related Articles