কলকাতা

Campus Crime: ল কলেজের রুমে ছাত্রীকে গণধর্ষণ! মূল অভিযুক্ত সহ গ্রেফতার ৩

Three people, including a former student and two staff members, have been arrested for allegedly gangraping a student inside a South Kolkata law college.

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দক্ষিণ কলকাতা ল কলেজে আরজি কর কাণ্ডের ছায়া(Campus Crime)! কলেজের অন্দরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হল তিনজন। যাদের মধ্যে রয়েছেন এক প্রাক্তন পড়ুয়া ও দুই কর্মী। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কসবায়। অভিযোগ দায়ের হওয়ার পর অতি দ্রুত পুলিশের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ধৃতদের মধ্যে একজন কলেজের টিএমসিপি নেতা হওয়ায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে শাসকদলকে। যদিও ঘাসফুল শিবির এর পাল্টা দিয়েছে এবং পরিষ্কার করে দিয়েছে যে যেই যুক্ত থাকুক না কেন, রেহাই পাবে না।

[আরও পড়ুন: Power Infrastructure: বিদ্যুতের সমস্যা মেটাতে দেরিয়াপুরে তৈরি হতে চলেছে সাব স্টেশন, খুশি সাধারণ মানুষ]

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৫০ এর মধ্যে ঘটনাটি ঘটেছে। সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন যে অভিযুক্তরা তাঁকে জিএস পদের টোপ দেখিয়ে কলেজে ডাকেন এবং তারপরই শুরু হয় অত্যাচার(Campus Crime)

[আরও পড়ুন: Paschim Medinipur: বন্যায় ডুবেছে শতাধিক স্কুল! বন্ধ পড়াশোনা]

বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেও ঘাসফুল শিবিরের ছাত্রনেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি বলেন, “এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে যেই হোক না কেন, তৃণমূল নেতা হোক বা না হোক, সে অপরাধী।” এরপর ধৃত টিএমসিপি নেতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি ওই কলেজে কাজ করলেও তৃণমূল ছাত্র পরিষদের কোন পদে নেই। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে কেউ এমন কাজ করার কোথাও ভাববে না(Campus Crime)।”

Related Articles