Power Infrastructure: বিদ্যুতের সমস্যা মেটাতে দেরিয়াপুরে তৈরি হতে চলেছে সাব স্টেশন, খুশি সাধারণ মানুষ
Truth Of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের দেড়িয়া পুর গ্রামে বিদ্যুতের সমস্যা মেটাতে তৈরি হতে চলেছে সাব স্টেশন। খুশির হাওয়া সকল সাধারণ মানুষদের মধ্যে। এদিন নারকেল ফাটিয়ে সাবস্টেশন তৈরীর কাজের শুভ সূচনা করলেন সোনামুখী স্টেশন ম্যানেজার উত্তম বেড়া , সোনামুখীর পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি , সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় , জেলা পরিষদের সদস্য দেবাশীষ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
[আরও পড়ুন: Paschim Medinipur: বন্যায় ডুবেছে শতাধিক স্কুল! বন্ধ পড়াশোনা ]
সোনামুখী ব্লক এলাকায় বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের । একটি মাত্র সাবস্টেশন থাকার কারণে গ্রীষ্মকালে সাধারণ মানুষদের ঘন্টার পর ঘন্টা লোডসেডিং এর কারণে চরম সমস্যার সম্মুখীন হতে হতো এলাকার সাধারণ মানুষদের । সেই সমস্যার কথা মাথায় রেখে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একষট্টি শতক জায়গার ওপর কয়েক কোটি টাকা ব্যয় করে সাবস্টেশন তৈরি হতে চলেছে।
FB link: https://www.facebook.com/truthofbengal
স্বাভাবিকভাবেই আগামী দিনে সাধারণ মানুষদের আর কোন সমস্যায় পড়তে হবে না বলেই মনে করছেন সকলে। এখন কত দ্রুত এই কাজ সম্পূর্ণ হয়ে সাধারণ মানুষরা সঠিক পরিষেবা পান সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।






