কলকাতা

ফের শহর কলকাতার বুকে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ২

Another fatal road accident in the city of Kolkata, 2 injured

Truth Of Bengal: সাতসকালে ফের শহর কলকাতার বুকে পথ দুর্ঘটনা। ঘটনাটি শনিবার যুবভারতী স্টেডিয়ামের সামনে ঘটে। জানা যায়, এদিন স্টেডিয়ামের সামনে পাঁচ নম্বর গেটে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টে একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনায় চালক ও এক আরোহীকে উদ্ধার করা হয়েছে। এরপর এই ঘটনার খবর পেয়ে বেলেঘাটা ট্রাফিক পুলিশ পৌঁছায়।

আরও জানা যায়, সকালে উলটোডাঙার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি তীব্র গতিতে ছুটে আসছিল। এরপর ওই গাড়িটি যুবভারতী স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের সামনের ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। এর ফলে ওই পোস্টটি একেবারে দুমরে মুচরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা দূরেই উল্টে যায় গাড়িটি। গাড়টির সামনের অংশও একেবারে ভেঙেচুরে গিয়েছে। তবে এই ঘটনায় কোন সাধারণের ক্ষয় ক্ষতির কোনও খবর নেই।

পুলিশের দাবি, চালক ও আরোহী দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। সেই অবস্থায় গাড়ির চালক চূড়ান্ত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। তবে এই ঘটনার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

Related Articles