Abhishek Banerjee: বদল হল অভিষেকের ভার্চুয়াল বৈঠকের দিনক্ষণ
এই মুহূর্তে বাংলার প্রতিটি প্রান্তে আলোচনার বিষয় হয়ে উঠেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ইস্যু।
Truth of Bengal: তারিখ বদল হলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের। আগামী ৮ই আগস্ট, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্তা ও এসআইআর ইস্যু নিয়ে, যেই বৈঠক করার কথা ছিল তাঁর তরফ থেকে, তা হবে না সেদিন। বরং তার পরিবর্তে সেটি হবে ৫ তারিখে। জাতীয় স্তরের কর্মসূচির পাশাপাশি বেশকিছু কারণে তারিখ বদল করা হয়েছে।(Abhishek Banerjee)
এই মুহূর্তে বাংলার প্রতিটি প্রান্তে আলোচনার বিষয় হয়ে উঠেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ইস্যু। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের এসআইআরও হইচই ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে। দুই ইস্যুতেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস। গত ২১শে জুলাই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ঘাসফুল শিবির এমনটা বরদাস্ত করবে না। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়েছিলেন যে প্রয়োজন পড়লে নির্বাচন কমিশনও ঘেরাও করবেন।(Abhishek Banerjee)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এই পরিস্থিতিতে, এই দুই ইস্যুকে কেন্দ্র করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ভার্চুয়াল বৈঠকের ডাক দেওয়া হয়। দলের সর্বস্তরের নেতাদের নিয়ে ৮ই আগস্ট বৈঠক হবে বলে জানানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারিখ পরিবর্তন করে করা হয় ৫ তারিখে। রাজনৈতিক মহল মনে করছেন যে যেই পথে রাজ্য সরকার এগোচ্ছে, তাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বেশ বড় ধাক্কা খাবে বিজেপি। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে ভোটবাক্সে এর বড়সড় প্রভাব পড়বে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কোনদিকে যাচ্ছে এই লড়াই, সেটাই এখন দেখার।(Abhishek Banerjee)






