মুর্শিদাবাদ জেলা আদালতে কর্মচারী নিয়োগ
১৭ মার্চ ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা বিচারক আদালতের ক্যাম্পাসে।
Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণবঙ্গর জেলা মুর্শিদাবাদের মুর্শিদাবাদ ই-কোর্ট (মুর্শিদাবাদ জেলা আদালত) এ ইংরেজি স্টেনো টাইপিস্ট ও পিয়ন পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৮।murshidabad.dcourts.gov.in এ নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ১৭ মার্চ ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ১৭ মার্চ ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা বিচারক আদালতের ক্যাম্পাসে।
সম্পূর্ণ জীবনপঞ্জি ও প্রয়োজনীয় নথিপত্র সেলফ অ্যাটেসটেড করে নিয়ে যেতে হবে। স্কিল টেস্ট, টাইপ রাইটিং টেস্ট, কম্পিউটার টেস্ট আর ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ইংরেজি স্টেনো টাইপিস্ট পদে শূন্যপদ ৩। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করলেই আবেদন করা যাবে। বেঞ্চ ক্লার্ক পদে শূন্যপদ ১। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করলেই আবেদন করা যাবে। পিয়ন পদে শূন্যপদ ৪। অষ্টম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে। কোনো আবেদনমূল্য লাগবে না।





