আন্তর্জাতিক

Trump Meloni: “আপনাকে সুন্দরী বললে আপত্তি নেই তো?” মেলোনিকে প্রশ্ন ট্রাম্পের

৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প মঞ্চে মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, "আমার এটা বলার অনুমতি নেই, বললে পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যাবে।

Truth of Bengal: মিশরে চলমান ‘গাজা সামিট’-এর মঞ্চে এবার আন্তর্জাতিক রাজনীতির কূটনীতির বাইরে গিয়ে জন্ম নিল এক নতুন বিতর্ক। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপের প্রশংসা করলেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। এই সম্মেলনে একমাত্র মহিলা রাষ্ট্রনেতা হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া মেলোনি (Trump Meloni)।

৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প মঞ্চে মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, “আমার এটা বলার অনুমতি নেই, বললে পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে যাবে। আদতে উনি একজন সুন্দরী যুবতী।” ট্রাম্প আরও যোগ করেন, আমেরিকায় কোনও মহিলাকে সুন্দরী বললে রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায়, তবুও তিনি একটা সুযোগ নিচ্ছেন। ট্রাম্প যখন এই মন্তব্যগুলো করছিলেন, তখন মঞ্চের পিছনে দাঁড়িয়ে মৃদু হাসছিলেন ইতালির প্রধানমন্ত্রী।

ট্রাম্প অবশ্য সেখানেই থামেননি। তিনি বলেন, “আপনাকে সুন্দরী বললে আপনি আপত্তি জানাবেন না তো? কারণ আপনি সত্যিই সুন্দরী।” ট্রাম্পের এই কথা শুনে হেসে ওঠেন মেলোনি। তবে শুধু রূপের প্রশংসা করেই ট্রাম্প থেমে যাননি। তিনি মেলোনিকে একজন “অসাধারণ নেত্রী” এবং “খুবই সফল একজন রাজনীতিক” হিসেবেও আখ্যা দেন (Trump Meloni)।

এদিনের সম্মেলনে ট্রাম্প এবং মেলোনি ছাড়াও প্রায় ৩০ জন রাষ্ট্রনেতা উপস্থিত ছিলেন। এই তালিকায় ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম হামাদ আল থানি। সম্মেলনে গাজার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় (Trump Meloni)।

Related Articles