বেটিং অ্যাপ মামলায় তলব সোনু সুদকে, কবে হাজিরা দিতে হবে ‘মসিহা’কে?
সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অভিনেতা সোনু সুদকে সমন পাঠানো হয়েছে।
Truth Of Bengal: বিগত কয়েকমাসে বেটিং অ্যাপ মামলায় নাম জড়িয়েছে একাধিক তারকার। বেটিং অ্যাপে প্রচারের অভিযোগে বহু বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকার পাশাপাশি ক্রিকেটারদের নামের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে দিনদিন। বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, উর্বশী রাওতেলা, তেমনই সুরেশ রায়না, হরভজন সিং এর নামও জুড়েছে। সম্প্রতি বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রির অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা অঙ্কুশ হাজরার নামও জুড়েছে। এবার সেই তালিকায় যোগ হল ‘মসিহা’ সোনু সুদের নামও। বেটিং অ্যাপ মামলায় তলব করা হয়েছে অভিনেতাকে।(Sonu Sood)
লিঙ্কঃ Trump Lawsuit: নিউ ইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মানহানি মামলা
সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অভিনেতা সোনু সুদকে (Sonu Sood) সমন পাঠানো হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে অভিনেতাকে হাজিরা দিতে হবে। মূলত, বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে কী কী শর্তে, কত টাকার বিনিময়ে, তারকাদের কত বছরের চুক্তি হয়েছিল? তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে এই ধরনের নানা তথ্যই অভিনেতার কাছ থেকে জানতে চাইতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এখন দেখায় তলব মেনে হাজিরা দেন কিনা ‘মসিহা’। আরও জানা গিয়েছে, বেটিং অ্যাপ মামলায় ২৩ সেপ্টেম্বর তলব করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং-কেও। আগামী ২২ সেপ্টেম্বর তলব করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকে। পাশাপাশি গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ রায়না, হরভজন সিং-সহ একাধিক তারকা। সবমিলিয়ে বলাই যায় বেটিং অ্যাপ মামলায় জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তদন্তকারীরা।(Sonu Sood)



