
The Truth of Bengal: জাপানে আজ সকালে ভয়াবহ ভূমিকম্পের আঘাত পড়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৬। ভূমিকম্পের কেন্দ্র ছিল জাপানের ইশিকাওয়া প্রদেশের নিকটবর্তী এলাকায়। ভূমিকম্পের ফলে উত্তর ও মধ্য জাপানে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে।
জাপান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। দেশটিতে এর আগেও বহুবার ভূমিকম্পের আঘাত পড়েছে। ২০১১ সালে জাপানের টোকিও উপকূলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছিল।






