বাংলাদেশে বুধ-বৃহস্পতি আরও শিথিল কার্ফু, চলছে যানবাহন-অফিস
More relaxed curfew in Bangladesh on Wednesday-Thursday, vehicle-office running

The Truth Of Bengal: বাংলাদেশের ভয়ংকর রুপ ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরছে। শুরু হয়েছে যান চলাচল। আজ বুধবার থেকে চার ঘণ্টার করে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। সীমিত পরিসরে ইন্টারনেট চালু করারও সিদ্ধান্ত নিয়েছে ওদেশের সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি বিডি সরকার।
সম্প্রতি কয়েক সপ্তাহে বিক্ষোভ-সংঘর্ষে ভয়ংকর রূপ নিয়েছিল ওপার বাংলা। হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। জানা গিয়েছে, গতকাল পর্যন্ত এসব ঘটনায় নিহত হয়েছেন প্রায় ১৯৭ জন। পরিস্থিতি সামলাতে কার্ফু থেকে শুরু করে সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ-ও (BGB) নামানো হয়েছিল।
■ বুধবার এবং বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টে পর্যন্ত ওদেশের সরকারি-বেসরকারি অফিস চলবে।
■ কার্ফু ৭ ঘণ্টা শিথিল রাখা হয়েছে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে।
ওপার বাংলায় গতকাল কোথাও কোণো অশান্তির খবর পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. শরীফ মাহমুদ বিডি সংবাদ মাধ্যমকে জানান, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে এখনও কারফিউ বলবৎ থাকবে। তবে বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হবে। অন্যান্য জেলার ক্ষেত্রে সেই জেলার জেলা প্রশাসক এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার সরকারি- বেসরকারি অফিস খোলা থাকবে সকাল ১১টা থেকে বিকাল ৩টে। কিন্তু জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, পরিচ্ছন্নতা, ডাকসেবা প্রমুখ পরিষেবা এবং পরিষেবার কর্মী-যানবাহন এই সময়সূচী আওতার বাইরে থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্ট ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষটি বাংলাদেশ ব্যাংক আলাদা দেখবে। তারপর, গতকাল বাংলাদেশ ব্যাংক আদালতের নির্দেশনায় জানান হয়েছে, বুধ ও বৃহস্পতিবার দুদিনের জন্য নিরাপত্তার দিকটি নিশ্চিত রেখে ব্যাংকের কিছু শাখা সকাল ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত খোলা থাকবে। কোণ কোণ শাখা খলা রাখা হবে সেটা ব্যাংকগুলো নিজেরাই নির্ধারণ করবে।
কিছু মহাসড়কে গতকাল পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার কিছু গাড়ি, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার বাস চলেছে। পদ্মা সেতু মহাসড়কে পণ্যবাহী যান চলাচলের খবর পাওয়া গেছে। তবে ঢাকা-রংপুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল পর্যন্ত যানবাহন চলা শুরু হয়নি।
কারফিউ শিথিল থাকাকালীণ শহরে ও দূরপাল্লায় বাস চলাচল করবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ।
টানা প্রায় পাঁচ দিন পর চালু হয়েছে ট্রেন পরিষেবা। গতকাল চট্টগ্রাম থেকে পাঁচটি তেলবাহী ট্রেন বিভিন্ন জায়গাতে গিয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীবাহী-মালবাহী ট্রেন চালুর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে বুধবার অথবা বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
ওই সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হল খোলা যাবে না।






