আন্তর্জাতিক

Kenya: সরকারবিরোধী আন্দোলনে উত্তপ্ত কেনিয়া, মৃত ১১

বলা বাহুল্য, প্রতিবছর ৭ জুলাই কেনিয়ায় পালন করা হয় সরকারবিরোধী আন্দোলনের স্মরণে বিশেষ সমাবেশ।

Truth of Bengal: আবার অশান্ত হয়ে উঠল আফ্রিকার দেশ কেনিয়া। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধি, করবৃদ্ধি এবং ‘অগণতান্ত্রিক শাসন’—এই সবের বিরুদ্ধেই ফের পথে নামলেন হাজার হাজার কেনিয়াবাসী (Kenya)। রাজধানী নাইরোবি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কাঁদানে গ্যাস, জলকামান এবং গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। আহত হয়েছেন বহু।

[আরও পড়ুনঃ Nabanna: নবান্নে আসছেন ওমর আবদুল্লা! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসবেন বৈঠকে]

বলা বাহুল্য, প্রতিবছর ৭ জুলাই কেনিয়ায় পালন করা হয় সরকারবিরোধী আন্দোলনের স্মরণে বিশেষ সমাবেশ। ১৯৯০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোইয়ের একনায়কতন্ত্রের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের পথ ধরেই দেশে ফিরে এসেছিল বহুদলীয় গণতন্ত্র। সেই ঐতিহাসিক দিনের স্মরণে এবারও আয়োজন করা হয় সমাবেশ। সেই মঞ্চ থেকেই প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে গর্জে ওঠে জনতা। বিক্ষোভের মূল কেন্দ্র ছিল রাজধানী নাইরোবি।সরকারবিরোধী সমাবেশ রুখতে আগেভাগেই শহরের কেন্দ্রস্থলের রাস্তাগুলি বন্ধ করে দিয়েছিল পুলিশ। তবে প্রতিবাদীরা বাধা ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ প্রথমে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে। কিন্তু তাতেও আন্দোলন থামেনি। শেষে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ১১ জন।(Kenya)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বলা বাহুল্য, ২০২৪ সালে জুন মাসেই করবৃদ্ধি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল কেনিয়ায়। রাজধানী নাইরোবি-সহ একাধিক শহরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল অন্তত ৬০ জনের, নিখোঁজ ছিলেন ২০ জনেরও বেশি। তারপর কিছুদিন শান্ত থাকলেও ফের চলতি বছর জুলাই মাসের গোড়াতেই নতুন করে ফুঁসে উঠল দেশবাসী। কেনিয়ায় সরকারবিরোধী ক্ষোভ যে মাত্রা নিচ্ছে, তা আর নিছক কিছু সংগঠনের ডাকে সীমাবদ্ধ থাকছে না। সাধারণ মানুষের ভিতরে জমে থাকা হতাশা ও বঞ্চনার বহিঃপ্রকাশ হিসেবেই এই আন্দোলনগুলো দানা বাঁধছে। প্রেসিডেন্ট রুটো প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমজনতার মধ্যে আস্থা ফেরানো।(Kenya)

Related Articles