আন্তর্জাতিক

হামলার দায় স্বীকার আইএসের        

Iran Attacks Claims IS 

The Truth of Bengal: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। এর আগে হামলার পেছনে জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছিল তেহরান। কেরমান শহরে গত বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে বিস্ফোরণ হয়। ওই সময় সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শত শত মানুষ হেঁটে তাঁর সমাধিস্থলের দিকে যাচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কেরমানে হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস। পরে আইএসের পক্ষ থেকে গোষ্ঠীটির দুজন মুখোশধারী হামলাকারীর একটি ছবি প্রকাশ করা হয়েছে। আইএস জানিয়েছে, হামলাকারী দুজনের নাম ওমর আল-মুওয়াহিদ ও সায়ফুল্লাহ আল-মুজাহিদ। সাম্প্রতিক বছরগুলোয় ইরানে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আইএসের হামলার ঘটনা বেড়ে গেছে।

বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রাক্তন প্রধান কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে জোড়া বিস্ফোরণ হয়। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহত মানুষের সংখ্যা পর্যালোচনা করা হয়। দেশটির সরকার জানিয়েছিল, বিস্ফোরণে অন্তত ৯৫ জনের প্রাণ গেছে। এর আগে দেশটির সরকার জানিয়েছিল, নিহত মানুষের সংখ্যা ১০৩। মৃতের সংখ্যা নিয়ে কারচুপি করায় সমালোচনার ঝড় ওঠে।

Related Articles