আন্তর্জাতিক

সমুদ্র থেকে উদ্ধার হৃদরোগে আক্রান্ত ভারতীয় নাবিক

Indian sailor with heart attack rescued from sea

Truth of Bengal: সমুদ্র থেকে উদ্ধার করা হল এক ভারতীয় নাবিককে। এএনআই সূত্রে জানা গিয়েছে, ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে যে, এমআরসিসি (এমবিআই)/সিজিআরএইচকিউ (ডব্লিউ) এবং আইএন দ্বারা যৌথভাবে পরিচালিত একটি সমন্বিত উদ্ধার অভিযান চালিয়ে ওই নাবিককে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করেছে।

ভারতীয় উপকূল থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল অপারেটিং করার সময় লাইবেরিয়ান পতাকাযুক্ত ভিএলসিসি এমটি ব্যাবিলন বোর্ডে ওই নাবিক তীব্র হৃদরোগে আক্রান্ত হন। তাঁর সিভিআর স্ট্রোক হয়েছিল বলে জানা গিয়েছে। তীরে নামার পরপরই তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Related Articles