রাজ্যের খবর

Heart Attack: সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে হৃদরোগে মৃত্যু, জলপাইগুড়িতে বাবার মর্মান্তিক পরিণতি

ক্লাস থ্রি এর ছেলেকে পৌঁছে স্কুলের পাশে থাকা একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি।

Truth of Bengal: সন্তানকে স্কুলে দিতে এসে মৃত্যুর (Heart Attack) কোলে ঢলে পড়লেন বাবা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। মৃতের নাম পীযূষ অধিকারী।

প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তার সন্তানকে জলপাইগুড়ি ফনিন্দ্র দেব বিদ্যালযার প্রাথমিক বিভাগের নিয়ে আসেন। ক্লাস থ্রি এর ছেলেকে পৌঁছে স্কুলের পাশে থাকা একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি। সেখানেই হঠাৎ হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হন পীযূষ। এরপর তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

[আরও পড়ুনঃ Liver Pregnancy: বিরল ঘটনা! জরায়ু নয় ভ্রূণ বাড়ছে লিভারে, অবাক চিকিৎসকরা]

উল্লেখ্য, কিছুদিন আগে মাত্র ২৫ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের। ব্যাডমিন্টন কোর্টের পরের পর শট। এরপর কক্ তুলতে কোর্টের পিছনে আসেন তিনি। মাথা নিচু করে কোর্টের মেঝে থেকে তোলেন কক্। কিন্তু তারপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি।(Heart Attack)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এবার জলপাইগুড়িতে কম বয়সী এই ব্যক্তির হৃদরোগে আক্রান্ত মৃত্যু উদ্বেগ সৃষ্টি করেছে। দিন দিন কম বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার তারই শিকার হলেন জলপাইগুড়ির পীযূষ অধিকারী।

Related Articles