জাতিসংঘে প্যালেস্টাইনের পক্ষে ভারত
এই মানবিক বিপর্যয়ের মধ্যে জাতিসংঘের প্রস্তাবে গাজাকে হামাসের নিয়ন্ত্রণমুক্ত করার কথাও বলা হয়েছে।
Truth Of Bengal: প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে মোট ১৪২টি দেশ প্যালেস্টাইনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে সমর্থন জানায়। ভারত তাদের মধ্যে অন্যতম। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ এবং ১২টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা ও ইজরায়েল ছাড়াও আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে প্রমুখ। গৃহীত প্রস্তাবে ইজরায়েল–প্যালেস্টাইনের দ্বন্দ্ব নিরসনের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথা বলা হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ ও স্থায়ী পর্যায়ে সংঘাত শেষ করার আহ্বান জানানো হয়েছে। প্রসঙ্গত, ভারত বহুবার জাতিসংঘে প্যালেস্টাইন প্রশ্নে নিরপেক্ষ থেকেছে। তবে এবার ভারত সরাসরি পক্ষে ভোট দিয়ে জানিয়ে দিল, নতুন দিল্লি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকেই ভবিষ্যতের একমাত্র পথ হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ভারত আরব দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে, পাশাপাশি শান্তিপ্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার ইঙ্গিতও দিয়েছে।(Palestine)
২০২২ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলে প্রাণ হারায় ১২০০ জন। আরও ২৫০ জনকে পণবন্দি করা হয়। পালটা হামলায় গাজায় ইতিমধ্যেই প্রাণ গেছে প্রায় ৬০ হাজার মানুষের। অনাহার ও অপুষ্টিতে শিশু-সহ বহু মানুষের মৃত্যু হচ্ছে। এই মানবিক বিপর্যয়ের মধ্যে জাতিসংঘের প্রস্তাবে গাজাকে হামাসের নিয়ন্ত্রণমুক্ত করার কথাও বলা হয়েছে। তবে এর আগেও ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে জাতিসংঘে ইজরায়েলের বিরুদ্ধে দেড়শোর বেশি প্রস্তাব গৃহীত হয়েছে। তবুও তেল আভিভের আচরণে তেমন পরিবর্তন দেখা যায়নি।(Palestine)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
বরং সাম্প্রতিক সময়ে ত্রাণের লাইনে দাঁড়ানো প্যালেস্তিনীয়দের (Palestine)ওপর ইজরায়েলি সেনার গুলি চালানোর অভিযোগ উঠেছে। হামাস নিধনের নামে গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে বলে অভিযোগ। বিশ্ব সম্প্রদায়ের সামনে মানবিক সংকট, ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব এবং শান্তির আহ্বান—এই তিনটিই উঠে আসে জাতিসংঘের ভোটাভুটির মাধ্যমে। ভারতের সমর্থন প্যালেস্টাইনের পক্ষে আন্তর্জাতিক মঞ্চে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।






