আন্তর্জাতিক

গাজা নিয়ে বৈঠকে ডোভাল-নেতানিয়াহু

Doval-Netanyahu in the meeting about Gaza

The Truth of Bengal: দিন দিন যেন আরও উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়া। ইজরায়েল-হামাসের যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। আর এবার গাজায় যুদ্ধের আবহেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

নেতানিয়াহু নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা হয়েছে। অবশ্য নেতানিয়াহুর আরও বক্তব্য- ‘পণবন্দিদের মুক্তির প্রচেষ্টা এবং মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে’।

অপরদিকে, নেতানিয়াহুর দফতর থেকে অফিসিয়ালি পোস্ট করে বলা হয়েছে- “ডোভালকে গাজ়া উপত্যকায় যুদ্ধের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন নেতানিয়াহু। উল্লেখ্য, রবিবারও গাজ়ার বুকে ইজ়রায়েলের সঙ্গে হামাসের সংঘাতের বিভিন্ন খবর উঠে এসেছে।” প্রসঙ্গত, ইজরায়েল-হামাসের এই পরিস্থিতির মধ্যে নেতানিয়াহু-ডোভালের বৈঠক ইতিবাচক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Related Articles