Weather Update: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে নাছোড়বান্দা আবহাওয়া! কবে কমবে বৃষ্টির দাপট?
শনিবার নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
Truth Of Bengal: একদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, অন্যদিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দুটি মিলিয়ে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বৃষ্টি। আবহাওয়া (Weather Update) দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
[আরও পড়ুন: Independence Day: স্বাধীনতার আলো ও আমাদের দায়িত্ব]
শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমেও ভিজতে পারে। শনিবার নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সমুদ্র উত্তাল থাকায় শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে শুরু করবে, সোমবারও বৃষ্টির পরিমাণ হ্রাস পাবে। তবে বৃষ্টি কমলেই তাপমাত্রা ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে (Weather Update)।
[আরও পড়ুন: Horoscope: স্বাধীনতা দিবসে স্বাধীনচেতার স্বাদ নাকি স্ত্রী-র বকা! কী বলছেন জ্যোতিষবিদরা?]
উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টি চলবে, তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোনো সতর্কতা নেই। রবিবার থেকে ফের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।






