আন্তর্জাতিক

শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী নুসরাত!

Bangladeshi actress arrested at Shahjalal Airport

Truth Of Bengal: গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। রবিবার সকালে ঢাকার  শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী। বর্তমানে টলিপাড়াতে তিনি কাজ করেন। খুনের চেস্টার অভিযোগ রয়েছে টলিপাড়ার অভিনেত্রীর বিরুদ্ধে। তিনি তাইল্যান্ডের যাত্রার উদ্দেশ্য তিনি রবিবার রওনা দিয়েছিলেন। জানা যায়, বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে রবিবার তাঁকে আটক করা হয়। গণ অভ্যথানের সময় অর্থাৎ গত বছর জুলাই মাসে নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয় অভিনেত্রীকে। অভিনেত্রীর বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেবে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। টলিপাড়ার অভিনেত্রীর কাজ শুরু ২০১৫ সালে।

ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি, জনপ্রিয় মুখ নুসরাত। ‘বিবাহ অভিযান’ থেকে শুরু করে ‘হিরো ৪২০’ ‘বস ২’-র মতো ছবিতে অভিনয় করেন তিনি। জিতের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চর্চাও হয় প্রচুর। ‘মুজিব’: দ্য মেকিং অফ আ নেশন’ জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও মডেলিং এবং সঞ্চালনায় সক্রিয় তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন তিনি।

Related Articles