বাংলাদেশের সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের বিরাট বাহিনী
A terrible fire in the Sundarbans of Bangladesh, a large force of fire brigade at the scene

The Truth Of Bengal : দাবানলে জ্বলছে বাংলাদেশের সুন্দরবন এলাকা। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসীরা। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, শনিবার বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহীন জঙ্গলে দাবানলের কারনে আগুন লাগে। তিনি জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের আসল কারন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতিমধ্যেই সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করা হয়েছে। শুধু তাই নয়, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সুত্রের খবর, আগামী ৭ দিনের মধ্যেই তদন্তের রিপোর্ট পেশ করতে হবে। এই ভয়াবহ আগুনের লেলিহান এতটাই তীব্র ছিল যে কিছুক্ষনের মধ্যেই অন্তত ২ কিলোমিটার এলাকায় তা ছড়িয়ে পড়েছে। এরপর খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় উপস্থিত হন বন বিভাগ, দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। এরপর সেই কাজে যোগ দেন স্বেচ্ছাসেবি সংস্থা, বিমান ও নৌ বাহিনীর দল।
ইতিমধ্যেই প্রায় ১০ একর বনভুমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ‘ফায়ার লেন’ তৈরি করা হয়েছে। স্থানীয়দের অনুমান, বনের ভিতরে মধু সংগ্রহ করতে যাওয়া মউলদের মাধ্যমেই হয়তো আগুনের সুত্রপাত ঘটেছে। মোট ১০ সদস্যের একটি ফায়ার ফাইন্ডিং টিম আগুন নিয়ন্ত্রনে আনার কাজে হাত লাগিয়েছেন। এদিকে আগুন খুব তীব্র থাকায় তা নিয়ন্ত্রনে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। প্রায় ২ কিমি দূরে জলের ব্যবস্থা করে সেখান থেকে আনা হচ্ছে জল। যতক্ষণ না আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন ততক্ষণ এই কাজ চলবে। আগুনের গতি-প্রকৃতি বুঝতে ক্ষতিগ্রস্ত এলাকার চারপাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। অবশেষে ৩০ পর আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে।






