আন্তর্জাতিক

ব্যাপক গোলা বর্ষণে বাধ্য হয়ে গাজা ভূখণ্ডে বন্ধ ১৮ টি হাসপাতাল

Gaza Hospital

The Truth of Bengal: বন্ধ হল গাজা ভূখণ্ডের ১৮ টি হাসপাতাল। গাজা উপত্যাকায় ব্যাপক গোলা বর্ষণ ও ও বিমান হামলার পরেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালগুলি। মানবিক সঙ্কট যে কি হতে পারে তা প্রতিটা মুহূর্তে টের পাচ্ছে গাজাবাসী। গোটা গাজা উপত্যকা জুড়ে নারকীয় অত্যাচার চালাচ্ছে ইজরায়েল।গাজার স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গাজা উপত্যাকার হাসপাতালগুলির অবস্থা অত্যন্ত খারাপ।

বিশেষ করে গাজার উত্তর অঞ্চলের হাসপাতাল গুলির পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। যুদ্ধের শুরু তেই ইজরায়েল থেকে আগত জল, জ্বালানি, ওষুধ বন্ধ করে দিয়েছিল নেতানিয়াহু সরকার। যার ফলে বর্তমানে গাজার উত্তর অঞ্চলের হাসপাতাল গুলি জল, জ্বালানি ও ওষুধের ক্ষেত্রে ব্যাপক সঙ্কটের মুখে পড়েছে।১ মাস ধরে ইজরায়েল ও হামাসের চরম সংঘাতের জেরে এতদিন পর্যন্ত শুধু মাত্র গাজায় মৃত্যু সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।  যাদের মধ্যে অধিকাংশই শিশু এবং মহিলা। ইজরায়েল সেনাবাহিনীর হামলায় বহু ভবন ধূলিসাৎ হয়ে পড়েছে।

বহু মানুষ উপত্যাকা ছেড়ে পালিয়েছে অন্যত্র। সব মিলিয়ে গাজা উপত্যাকা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জোগাড়। ইজরায়েলের অমানবিক হামলায় এই ১ মাসে একশোরও বেশি চিকিৎসক প্রাণ হারিয়েছে। আল আহলি আরব হাসপাতাল সহ বেশ কতকগুলি চিকিৎসাকেন্দ্র আক্রান্ত হয়েছে। ইজরায়েল বাহিনী অ্যাম্বুলেন্সের ওপরেও হামলা চালিয়েছে। রোগীর পাশাপাশি নিহত হয়েছে চিকিৎসকেরাও।

Free Access

Related Articles