৫০০ টাকার নোটে অ্যাস্টেরিস্ক চিহ্ন মানেই কী জাল নোট ? পিআইবি জানাল সহজে চেনার উপায়
What does the asterisk mark on the 500 rupee note mean? PIB is an easy way to know

The Truth Of Bengal: আপনার কাছে ৫০০ টাকার নোট আছে। আর যদি সেই নোটে আপনি দেখেন অ্যাস্টেরিস্ক চিহ্ন তাহলে কী আপনি ধরে নেবেন নোটটি জাল ? যদিও, একাংশের তরফে এমনটাই বলা হয়ে থাকে। তবে, এবার প্রেস ইনফরমেশন ব্যুরো-র তরফে জানানো হল অ্যাস্টেরিস্ক চিহ্ন থাকলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। নোটটি নকল নয়। নোটটি ১০০ % খাঁটি।
২০১৬-এর একটি পোস্টে আরবিআই-এর তরফে বলা হয়েছিল- ” ক্যাপশন করা কিছু ব্যাঙ্কনোটের ক্ষেত্রে নম্বর প্যানেলে উপসর্গ এবং নম্বরের মধ্যবর্তী স্থানে ” * “-চিহ্নটি থাকবে। এই নোটগুলির প্যাকেটে যথারীতি ১০০ পিস থাকবে তবে সিরিয়াল ক্রমে নয়। ‘স্টার’ নোট সম্বলিত নোট প্যাকেট সহজে সনাক্তকরণের জন্য এই ধরনের প্যাকেটের ব্যান্ডগুলি প্যাকেটে এই নোটগুলির উপস্থিতি নির্দেশ করবে। প্রথমবারের মতো ৫০০ টাকা মূল্যের ‘স্টার’ ব্যাঙ্কনোট জারি করা হচ্ছে। ১০, ২০ এবং ১০ এবং ১০০ টাকা মূল্যের ‘স্টার’ ব্যাঙ্কনোটগুলি ইতিমধ্যেই প্রচলন রয়েছে৷ আর আরবিআই-এর তরফে এই বিষয়টি ১৯ এপ্রিল,২০০৬-র একটি প্রেস রিলিজে বলা হয়েছিল।
R B I clarification: Rs.500/- notes with * star symbol is as legal tender as other legal banknotes. pic.twitter.com/BzqvDKLnus
— Ayodhya Pd Awasthi (@Awasthi_ap) July 28, 2023
” প্রসঙ্গত, স্টার সিরিজের ব্যাঙ্কনোট তৈরির যুক্তি হল প্রোডাকশন প্রক্রিয়া চলাকালীন ভুলভাবে তৈরি করা ব্যাঙ্কনোটগুলিকে প্রতিস্থাপন করা। যখন একটি ত্রুটি আবিষ্কৃত হয়, এই ব্যাঙ্কনোটগুলিকে একই ক্রমিক নম্বর সহ নতুন নোটগুলি দিয়ে প্রতিস্থাপিত করা হয়, যাতে প্যাকেটের ক্রমিক ক্রম সংরক্ষিত থাকে৷ ফলত, যারা ভাবছেন অ্যাস্টেরিস্ক চিহ্ন মানেই নোটটি জাল, তাদের ভুল ধারণা ভেঙে যে ফ্যাক্টটাকেই প্রেস ইনফরমেশন ব্যুরো সামনে আনল, তা বলাবাহুল্য।



