দেশ

মার্চেই রেকর্ড তাপমাত্রা, তীব্র গরমে ভুগছে শহরবাসী

Delhi Wather

The Truth of Bengal: গরম পড়তে না পড়তেই রাজধানীর তাপমাত্রা ছুঁয়ে ফেলল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। বুধবারও স্বাভাবিকের থেকে তাপমাত্রা ছিল অনেকটাই বেশি। আকাশ মেঘলা থাকার কারণে তাপ সেভাবে অনুভবন করেনি দিল্লিবাসী। তবে এপ্রিলে দিল্লির তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস  আবহাওয়া দফতরের। ২০ মার্চ দিল্লিতে ছিল বছরের উষ্ণতম দিন। আইএমডি অনুসারে, এইসময় সাধারনত তাপমাত্রা থাকে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সেই তাপমাত্রা মরসুমে গড় তাপমাত্রা চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। এর ঠিক এক সপ্তাহ পর দিল্লির তাপমাত্রা ছুঁয়ে ফেলল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

গত জানুয়ারী থেকে এই তাপমাত্রা সর্বোচ্চ, বলছে হাওয়া অফিস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। আর এই তাপমাত্রার সঙ্গে সঙ্গেই দিল্লি ছুঁয়ে ফেলল মরসুমের সর্বোচ্চ রেকর্ড। বুধবারের বুধবার দিল্লির আকাশ মেঘলা ও বেশ কয়েকটি জায়গায় সেকানে হল্কা বৃষ্টি হওয়ার কারণে সেভাবে গরম অনুভব করতে পারেনি দিল্লিবাসী। তবে তাপমাত্রার পারদের এহেন হেরফের এখানেই শেষ নয় বলে আবহাওয়া দফতর জানাচ্ছে। দিল্লিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৭ এবং ২০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে হাওয়া অফিস পূর্বাভাস আগেই দিয়েছিল।

এপ্রিলে এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। অন্যদিকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের হিসেবে, AQI ০-৫০ এর মধ্যে হলে সেটা ভালো, ৫১-১০০র মধ্যে হলে সেটা সন্তোষজনক, ১০১-২০০র মধ্যে হলে মধ্যম, ২০১-৩০০র মধ্যে হলে তা দরিদ্র বোঝায় এবং ৩০১-৪০০ খুব দরিদ্র আর ৪০১-৫০০ গুরুতর বোঝায়। সেই জায়গায় বর্তমানে রাজধানীতে বায়ুর গুণমান সূচক ১৭৭ রিডিং-সহ মধ্যম বিভাগে। ইতিমধ্যেই দিল্লির পিতমপুরা সব থেকে উষ্ণতম জেলা বলে আবহাওয়া দফতর জানাচ্ছে।

Related Articles