রাম মন্দিরের আগে উদ্বোধন হল দেশের দীর্ঘতম সেতু
The Prime Minister inaugurated mumbai trans harbour link

The Truth Of Bengal : ভারতের দীর্ঘতম সমুদ্র ব্রিজ মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সুবিশাল সেতু চালু হলে মুম্বই ও নবি মুম্বইয়ের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। শুধু তাই নয় এক জায়গা থেকে অন্য জায়গা যেতে সময় আরও কম লাগবে। ভারতের প্রাক্তন প্রধামন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম মেনে এই সমুদ্র ব্রিজের নাম রাখা হয়েছে অটল সেতু। ২০১৮ সাল থেকে শুরু হয় এই দীর্ঘতম ব্রিজ তৈরি হতে।
ব্রিজ তৈরিতে খরচ হয় ২১ হাজার ২০০ কোটি টাকা। অটল সেতুর আরও একটি নাম সেওরি–নাভা শিভা সি লিঙ্ক। ২২ কিমি দৈর্ঘ্য বিশিষ্ট এই ব্রিজ এর ১৬.৫ কিমি অংশ বিস্তৃত সমুদ্রের উপর। তবে এই দীর্ঘতম সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের কিছু নিয়ম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সেতুর উপর দিয়ে যেতে পারবেনা কোন ভারী যানবাহন। লরি, বাইক, অটো এই গাড়ি গুলি সেতুর উপর দিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যে গাড়ি গুলি ব্রিজের উপর দিয়ে যাবে তার গতিবেগ থাকবে ৪০ কিমি এবং সর্বচ্চ গতি থাকবে প্রতি ঘণ্টায় ১০০ কিমি। এই সেতুর উপর দিয়ে প্রায় ৭০ হাজার যান চলাচল করতে পারবে। ব্রিজের একধিক জাইগায় নিরাপত্তার খাতিরে লাগানো হয়েছে এআই নির্ভর ক্যামেরা।
FREE ACCES






