
The Truth of Bengal: আজ, বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আগামিকাল, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি লোকসভায় বাজেট ভাষণ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেহেতু এবছর লোকসভার ভোট রয়েছে, তাই অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে।
ইতিমধ্যেই সাসপেন্ড হওয়া সাংসদের উপর থেকে শাস্তির বোঝা তুলে নিয়েছে সরকারপক্ষ। তাই বিরোধী দলের সব সাংসদই হাজির থাকবেন দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের শেষ অধিবেশনে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অধিবেন।
মঙ্গলবার রাজ্যসভার ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন অধ্যক্ষ জগদীপ ধনখড়। দেশের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টও আজ পেশ করা হবে। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করবেন। তবে এটি হবে ভোট অন অ্যাকাউন্ট।






