হিমাচলপ্রদেশে হরপা বান ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩
The death toll in Harpa Ban and landslides is 13

The Truth of Bengal: মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বান ও ভূমিধসে ভয়াবহ অবস্থা হিমাচলপ্রদেশের। রবিবার নতুন করে উদ্ধার আরও ৪ জনের মৃতদেহ। দুর্যোগের জেরে এখনও পর্যন্ত নিখোঁজ ৪০ জনেরও বেশি মানুষ। আগামী ৭ অগাষ্ট পর্যন্ত বর্জ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের। ভয়াবহ পরিস্থিতি হিমাচলপ্রদেশে। লাগাতার বৃষ্টিতে হরপা বান ও ভূমিধসে জেরবার সে রাজ্য। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে বিপাশা নদীর জল বিপদসীমা পার করেছে।
একাধিক জায়গা থেকে ভূমিধসের খবর সামনে আসছে। এই বিপর্যয়ের মাঝেই রবিবার উদ্ধার হয় আর ৪ জনের মৃতদেহ মান্ডি ও সিমলা জেলা থেকে। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। সেইসঙ্গে এখনও বহু মানুষের নিখোঁজ থাকার খবরও পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে নিখোঁজের সংখ্যা বর্তমান পরিস্থিতিতে ৪০-এরও বেশি। গত ৩১ জুলাই থেকেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সেখানে। সেইসময় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
মঙ্গলবার সেই দুর্ঘটনার ষষ্ঠদিন। এই ছয় দিন ধরে চলছে লাগাতার উদ্ধারকাজ। এমনকি মৃতদেহের খোঁজে বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর পর্যন্ত নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজে সাহায্যের জন্য বিভিন্ন যন্ত্রপাতি সহ পুলিশের বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত স্নিফিং ডগ ও অন্যান্য সরঞ্জামও নিয়ে আসা হয়। জোরকদমে এখনও পর্যন্ত চলছে সেখানে উদ্ধার অভিযান। তবে হিমাচলের একাধিক জেলায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর। আগামী ৮ অগাষ্ট পর্যন্ত রাজ্যে চলতে পারে বর্জ্য বিদ্যুত সব বৃষ্টিপাত।






