দেশ

ভারতে ফিরলেন ২৬/১১ হামলার মূল অভিযুক্ত তাহাউর রানা

Tahaur Rana, the main accused in the 26/11 attacks, returns to India

Truth Of Bengal:  অপেক্ষার অবসান। অবশেষে ভারতে ফিরলেন ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার অভিযুক্ত তাহাব্বুর হুসেন রানা। শীঘ্রই, তাকে বিমানবন্দর থেকে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে তদন্তকারী  সংস্থাগুলির একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করবে।  এর পরে, তাকে রাজধানীর তিহার কারাগারে রাখা হবে। সেখানে তার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০০৮ সালের ১১ থেকে ২১ নভেম্বরের মধ্যে রানা দুবাই হয়ে মুম্বই এসেছিলেন এবং পওয়াইয়ের হোটেল রেনেসাঁয় অবস্থান করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে থেকেই তিনি হামলার প্রস্তুতি পর্যবেক্ষণ করেছিলেন।

এই হামলা সংঘটিত হয় ২৬ নভেম্বর, মাত্র পাঁচদিন পরেই। এতে প্রাণ হারান ১৭০ জনের বেশি মানুষ। এখন পর্যন্ত শুধুমাত্র একজন জঙ্গি, আজমল কাসব, জীবিত অবস্থায় ধরা পড়ে এবং বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০২০ সালের জুনে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে রানার গ্রেপ্তারের অনুরোধ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যার্পণের অনুমোদন দেন এবং বলেন, রানা “ভারতে গিয়ে ন্যায়বিচার মুখোমুখি হবেন”। এরপরেই বৃহস্পতিবার ভারতে এলেন তাহাউর রানা।

Related Articles