দেশ

পথকুকুরদের নিয়ে রায় বদল! কী বলল সুপ্রিম কোর্ট?

ব্যতিক্রমের কথাও জানিয়েছে আদালত। আগ্রাসী স্বভাবের কুকুরদের রেখে দিতে হবে আশ্রয়কেন্দ্রেই।

দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় বদল। এর আগে দুই বিচারপতির বেঞ্চে দেওয়া রায় রাখা হল স্থগিত। তার পরিবর্তে আদালতের তরফে জোর দেওয়া হল পথকুকুরদের (Stray Dogs) বন্ধ্যাত্বকরণে। দিল্লির রাস্তা থেকে পথকুকুরদের তুলে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে। সেখানেই সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে। সব শেষে ফের কুকুরদের যে জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ফেরাতে হবে।

[আরও পড়ুন: Reel Addiction: রিল ভিডিওর নেশা মদের চেয়েও মারাত্মক, মস্তিষ্কের ক্ষতি করছে চুপিসারে]

ব্যতিক্রমের কথাও জানিয়েছে আদালত। আগ্রাসী স্বভাবের কুকুরদের রেখে দিতে হবে আশ্রয়কেন্দ্রেই। একই সঙ্গে প্রকাশ্য রাস্তায় পথকুকুদের (Stray Dogs) খাবার খাওয়ানোর অনুমতি দেয়নি আদালত। শুক্রবারই সুপ্রিম কোর্টে দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে হয় শুনানি। এর আগে দুই সদস্যের বেঞ্চের নির্দেশ ছিল, সমস্ত কুকুরদের সরিয়ে ফেলতে হবে দিল্লির রাস্তা থেকে। তাদের রাখতে হবে আশ্রয়কেন্দ্রে।

[আরও পড়ুন: ‘ধুম ৪’-এ বড় চমক, ছবিতে রণবীর কাপুরের বিপরীতে কোন দক্ষিণী তারকা?]

সেই রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন পশুপ্রেমী এবং পশুকল্যাণ সংগঠন, বিভিন্ন এনজিও। সেই বিষয়টি নিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পর, বেঞ্চ বদল করেন তিনি। শুক্রবার সেই বেঞ্চের তরফ থেকেই শোনানো হল রায়। আদালত জানায়, কোনও শর্ত ছাড়া প্রকাশ্য রাস্তায় খাওয়ানো যাবে না কুকুরদের (Stray Dogs)। সেক্ষেত্রে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকাতে কুকুরদেরকে খাওয়ানোর জন্য স্থান নির্দিষ্ট করে দিতে হবে। এই নির্দেশ অমান্য করলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই নিয়ে অভিযোগ জানানোর জন্য হেল্প লাইন চালু করা হবে বলেও জানা যায়।

Related Articles