Tea Bonus: চা বাগানের শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস ঘোষণা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক
Tea Bonus campaign gains momentum as demands for a 20% Durga Puja bonus for tea workers get strong backing; labour minister Moloy Ghatak urged to intervene.
Truth Of Bengal: পুজোর আগে মেগা ঘোষণা রাজ্য সরকারের। উত্তরবঙ্গের চা শ্রমিকদের সর্বোচ্চ ২০শতাংশ বোনাস দেওয়ার কথা জানাল বাংলার সরকার। শুক্রবার চা বাগানের মালিকদের সঙ্গে শ্রম দফতরে একটি বৈঠকের পর একথা ঘোষণা করেন শ্রম মন্ত্রী মলয় ঘটক(Tea Bonus)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকা গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মতো শ্রম দফতর বৈঠকে বসে। বৈঠক শেষে ২০ শতাংশ বোনাসের কথা ঘোষণা করা হয়। মালিকপক্ষ সম্মত হয়েছেন এই বোনাস দিতে। রাজ্য সরকারের এই ঘোষণায় খুশির হওয়া বাগান মহল্লায়। পুজোর আগে মেগা ঘোষণা রাজ্যের। সর্বোচ্চ ২০শতাংশ বোনাস চা-শ্রমিকদের জন্য। উত্তরবঙ্গের অর্থনীতির প্রাণ-চঞ্চলতা বজায় রাখতে, বাংলার সরকার শ্রমিক কল্যাণে বড় সিদ্ধান্ত নিল। বাঙালির সেরা উৎসব যাতে চাশ্রমিকরা আনন্দে কাটাতে পারে, সেজন্য সর্বোচ্চ ২০শতাংশ বোনাস ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার শ্রম দফতরে চা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। বৈঠকের পর শ্রমমন্ত্রী এই খুশির খবর শোনান।
Tea Bonus: চা বাগানের শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস ঘোষণা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক pic.twitter.com/TA1WD1LndW
— TOB DIGITAL (@DigitalTob) August 22, 2025
[আরও পড়ুনঃ Reel Addiction: রিল ভিডিওর নেশা মদের চেয়েও মারাত্মক, মস্তিষ্কের ক্ষতি করছে চুপিসারে]
শ্রমিক স্বার্থে বাগান শ্রমিকদের পুজোর বোনাস দেওয়ার কথা ঘোষণা করেন। বাগান শ্রমিকদের সংগঠনগুলোর অভিযোগ, কেন্দ্রের মন্ত্রীরা ভোট পাওয়ার জন্য চা বাগান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাগানে তেজী ভাব ফিরে আসেনি। বঞ্চনার কালোছায়া রয়ে গেছে বাংলার চা শিল্পে(Tea Bonus)। তাই চা শ্রমিকরা যাতে ভালো থাকেন সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন। রাজ্য সরকারের ঘোষণা মত কার্যকর করা হচ্ছে চা সুন্দরী প্রকল্পে বাড়ি নির্মাণের কাজ। দেওয়া হচ্ছে পাট্টা,যোগ্য মর্যাদা পাচ্ছে শ্রমিকরা। বেতন কয়েকগুণ বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ৩০০টি চা বাগানে কর্মরত প্রায় চার লক্ষ শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত করতে একগুচ্ছ কল্যাণ প্রকল্প রূপায়ণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, চা- শ্রমিকদের আর্থিক নিরাপত্তায় ধারাবাহিক প্রকল্প রূপায়ণ রাজ্যের। কার্যকর সামাজিক সুরক্ষা প্রকল্পে রেকর্ড বেতনবৃদ্ধি-চা, সুন্দরীতে বাড়ি নির্মাণ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের সর্বোচ্চ ২০শতাংশ বোনাস প্রদান। পরিসংখ্যান বলছে, গত বছর জুনে চা উৎপাদন ছিল ৩ লক্ষ ৭৭ হাজার ৭৮৬ কেজি, এবারে তা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৮৫ হাজার ২৪১ কেজি। অর্থাৎ, উৎপাদন বেড়েছে ১ লক্ষ ৭ হাজার কেজির বেশি(Tea Bonus)। কালিম্পং বাদে পাহাড়ের প্রায় সব এলাকায় চা উৎপাদনের রেকর্ড বৃদ্ধি দেখা যায়। যাঁরা দুটি পাতা একটি কুঁড়ির জীবনছন্দের মাধ্যমে চা শিল্পকে উজ্জীবিত করছেন তাঁদের জীবন খুশিয়ে ভরিয়ে তুলতে বাংলার সরকারের এই সিদ্ধান্ত বলে শ্রমমন্ত্রী মলয় ঘটক স্পষ্ট করেছেন।






