দেশ
Trending

Supreme Court : শুধু পতঞ্জলী নয় ক্ষমা চাইতে হবে IMA-কেও, সুপ্রিম নির্দেশ শীর্ষ আদালতের

Not only Patanjali but also IMA should apologize, Supreme Court orders

The Truth Of Bengal : বিভ্রান্তিকর বিজ্ঞাপণ দিয়ে মানুষকে ঠগবাজির অভিযোগ উঠেছে রামদেবের বিরুদ্ধে।বিশেষ করে পতঞ্জলী সংস্থার একাধিক পণ্যের গুণমাণ ঠিক না থাকায় ক্রেতাদের ঠকতে হয় বলে অভিযোগ ওঠে।এরপরই সুপ্রিমকোর্ট নিশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়।শীর্ষ আদালতের নির্দেশ মেলার পরেই আদালতে দাঁড়িয়ে যোগগুরু রামদেব ক্ষমা চান।একইসঙ্গে শীর্ষ আদালতের তরফে  পতঞ্জলীকে নির্দেশ দেওয়া হয় বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য সংবাদপত্রে বড় আকারে ক্ষমা প্রার্থনা করতে হবে।সেই মামলার শুনানিতে মঙ্গলবার কড়া নির্দেশ দেয়,পতঞ্জলীর মতোই ক্ষমা চাইতে হবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকেও। আদালতের বিচারাধীন বিষয় নিয়ে বিরূপ  মন্তব্য করায় ড.আরভি অশোকনকে তিরস্কারও করেছে সুপ্রিমকোর্টের ডিভিসন বেঞ্চ।সম্প্রতি অশোকন সংবাদ সংস্থাকে এই বিচারাধীন বিষয়ে সাক্ষাত্কার দেন।সেই বিষয়ে বিচারপতি হিমা কোহলি ও আসাউদ্দিন আমানুল্লাহ-র ডিভিসন বেঞ্চ পর্যবেক্ষণে মন্তব্য করেন, “আদালত যেখানে জনস্বার্থবাহী বিষয় বিচার করে দেখছে সেখানে আপনি পালঙ্কে বসে আদালতকে তামাশা করে  কোনও সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দিতে পারেন না।  ”

এদিকে, বারবার আদালতে হাজিরা দেওয়া তারপক্ষে সম্ভব হচ্ছে না বলে সুপ্রিমকোর্টে জানান তিনি।তারপরই শীর্ষ আদালতে রামদেব হাজিরার নির্দেশ থেকে রেহাই দেওয়ার আর্জি জানান।একই আর্জি জানান তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ।সেই আবেদনে সাড়া দিল শীর্ষ আদালত।তাঁদের দুজনকে আদালতে সশরীরে হাজিরা থেকে রেহাই দেওয়া হয়েছে।তবে মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে যে অবমাননার নোটিশের বিষয়টি ছিল সেবিষয়ে রায়দান স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে বিচারপতি হিমা কোহলি ও আসাউদ্দিন আমানুল্লাহের বেঞ্চ কড়া নির্দেশ জারি করেছে,পতঞ্জলীর লাইসেন্স বাতিল হওয়া পণ্যের বিষয়ে ক্রেতাদের কী জানানো হয়েছে,তা ৩সপ্তাহের মধ্যে   সুপ্রিমকোর্টকে জানাতে হবে রামদেবকে। এরমধ্যে  পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে  উত্তরাখণ্ড সরকার। এখানেই শেষ নয়। যদি যুক্তিসঙ্গত কোনও অভিযোগ থাকে, তা হলে রামদেবের বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করার অনুমতিও দেওয়া হয়েছে। পতঞ্জলি সংস্থায় বিজ্ঞাপণ দেখালে বা প্রকাশ করলে শাস্তির মুখে পড়তে হতে পারে সংবাদ মাধ্যমকে।  সুপ্রিম কোর্টের কাছে হলফনামা পেশ করে উত্তরাখণ্ডের বিজেপি সরকার জানায়, রাজ্য সরকারের লাইসেন্সিং অথরিটি পতঞ্জলির ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে। রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে।

Related Articles