দেশ

Narendra Modi: ৭৫-এর দোরগোড়ায় মোদি! অবসর না নেতৃত্ব—কোন পথ বেছে নেবেন প্রধানমন্ত্রী?

৭৫ বছর বয়স হলে নেতাদের সরিয়ে ‘মার্গদর্শক মণ্ডল’-এ রাখা হয়, যেখানে তাঁরা পরামর্শদাতার ভূমিকায় থাকেন।

Truth of Bengal: ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর সেই উপলক্ষে ফের ঘনীভূত হচ্ছে একটি পুরনো জল্পনা—৭৫ পেরোলেই কি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন মোদি? না কি ভাঙবেন ভারতীয় জনতা পার্টির সেই তথাকথিত ‘অলিখিত নিয়ম’, যেখানে ৭৫ বছর পার করলেই নেতাদের ‘অবসর’ নিতে হয় সক্রিয় রাজনীতি থেকে? বিজেপি-র অন্দরমহলে দীর্ঘদিন ধরেই প্রচলিত রয়েছে, ৭৫ বছর বয়স হলে নেতাদের সরিয়ে ‘মার্গদর্শক মণ্ডল’-এ রাখা হয়, যেখানে তাঁরা পরামর্শদাতার ভূমিকায় থাকেন। এল. কে. আদবানি ও মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ নেতারাও এই নিয়মের ব্যতিক্রম হননি। ফলে মোদির বয়স ৭৫ ছোঁয়ার আগেই শুরু হয়েছে আলোচনার ঢেউ—তিনি কি নিজেই পথ দেখাবেন উত্তরসূরীদের জন্য, নাকি থাকবেন বর্তমান ভূমিকাতেই (Narendra Modi)?

আরও পড়ুন: Bengal Weather: বর্ষার বিরতি দক্ষিণবঙ্গে, ঘর্মাক্ত অস্বস্তি বাড়বে বাংলায়

এই বিতর্ক আরও উসকে দিয়েছেন আরটিআই (RTI) কর্মী অজয় বসু। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরে (PMO) একটি তথ্য জানার আবেদন করেন। তাঁর প্রশ্ন ছিল— ১৭ সেপ্টেম্বর ২০২৫-এ কি ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পর মোদি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন? তিনি কি মার্গদর্শক মণ্ডলে চলে যাবেন? তিনি কি কোনও উত্তরসূরীকে মনোনীত করেছেন? করলে কে সেই ব্যক্তি? কিন্তু প্রধানমন্ত্রীর দফতর সরাসরি এই প্রশ্নগুলিকে তথ্যের সংজ্ঞার মধ্যে পড়ে না বলে জানিয়ে দেয়। আরটিআই আইনের ২(এফ) ধারা উল্লেখ করে জানানো হয়, এসব প্রশ্ন কেবলমাত্র কাল্পনিক এবং ব্যাখ্যাত্মক, যা উত্তরদাতার দায়িত্বের মধ্যে পড়ে না (Narendra Modi)।

বিজেপি এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বরং বারবারই দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২9 পর্যন্ত সরকারের নেতৃত্বে থাকবেন। যদিও দলীয় অন্দরের অলিখিত প্রথা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরাও দ্বিধাবিভক্ত। একাংশের মতে, মোদীর জনপ্রিয়তা ও প্রশাসনিক দক্ষতা তাঁকে এই বয়সসীমার ঊর্ধ্বে রেখেছে, ফলে ৭৫ বছর কোনও অন্তরায় নয় (Narendra Modi)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

অন্য অংশ মনে করেন, যদি মোদি নিজেই অবসর নিয়ে উদাহরণ স্থাপন করেন, তাহলে তা বিজেপির প্রতিষ্ঠানগত নিয়মশৃঙ্খলার প্রতি দায়বদ্ধতা প্রমাণ করবে এবং ভবিষ্যতের নেতৃত্বের পথ সুগম হবে। বর্তমানে, বিজেপি বা মোদির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় পরিস্থিতি পুরোপুরি অনিশ্চিত। তবে গোটা দেশের চোখ এখন ১৭ সেপ্টেম্বর ২০২৫-এর দিকে। ওই দিনই পরিষ্কার হবে, মোদি কি ৭৫-এর কোঠায় পৌঁছে দলের রীতি মেনে সরে দাঁড়াবেন, নাকি ব্যতিক্রম হিসেবে দৃষ্টান্ত তৈরি করবেন (Narendra Modi)।

Related Articles