মুম্বাইয়ে ১৫-২০ শিশুকে অপহরণ! কথা না শুনলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি, আটক অভিযুক্ত
তিনি হুমকি দেন, দাবি পূরণ না হলে আগুন ধরিয়ে নিজেকে ও শিশুদের ক্ষতি করবেন। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি মানসিকভাবে অসুস্থ।
Truth Of Bengal: মুম্বাইয়ের পাওয়াই এলাকায় কয়েকজন শিশুকে আটক করে এক ব্যক্তি। রোহিত আর্য নামে ওই ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। সব শিশুকেও নিরাপদে উদ্ধার করেছে মুম্বাই পুলিশ।
Children taken hostage in Mumbai’s RA Studio building in Powai.
Cops in talk with suspect. 🚨मुंबई के पॉवई में बड़ा हादसा
RA स्टूडियो में आरोपी रोहित आर्या ने बच्चों को बंधक बनाया है —
बताया जा रहा है कि उन्हें ऑडिशन के नाम पर बुलाया गया था।पुलिस मौके पर है और बातचीत जारी… pic.twitter.com/lTi32T9wpn
— Gaurav (@Gaurav_truth) October 30, 2025
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন রোহিত আর্য একটি ভিডিয়ো প্রচার করে নির্দিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলার দাবি জানান। তিনি হুমকি দেন, দাবি পূরণ না হলে আগুন ধরিয়ে নিজেকে ও শিশুদের ক্ষতি করবেন। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি মানসিকভাবে অসুস্থ।
#BREAKING | Children taken hostage in Mumbai’s RA Studio building in Powai. Cops in talk with suspect.
More details awaited. pic.twitter.com/lIKxQr33ZU
— Harsh Trivedi (@harshtrivediii) October 30, 2025
সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। স্টুডিও চত্বরে উচ্চ সতর্কতা জারি করা হয়। উদ্ধারকারী দল সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে শিশুদের নিরাপদে বার করে আনে।
পুলিশ বলেছে, “সব শিশুকে নিরাপদে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। রোহিত আর্য নামে লোকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তার সঙ্গে কথা বলছে এবং জানার চেষ্টা করছে কেন তিনি এমন পদক্ষেপ নিয়েছেন এবং তিনি সত্যিই মানসিকভাবে অস্থির কিনা।”





