রাজ্যের খবর

এসআইআর আতঙ্কে দেশে ফিরতে গিয়ে ধরা পড়লেন দুই বাংলাদেশি!

প্রথম ঘটনাটি ঘটে পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট পাঠানপাড়া এলাকায়

Truth Of Bengal: এসআইআর নিয়ে রাজ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। এই আবহের মধ্যেই ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন দুই বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার সকালে কোচবিহারের হলদিবাড়ি থানার অন্তর্গত দুটি পৃথক এলাকায় এই দুই অনুপ্রবেশকারীকে আটক করে পুলিশ। (Coochbehar)

আরও পড়ুনঃ NRS Hospital: এনআরএস-এ বিরল ফুসফুস রোগ PAP-এর জটিল ‘হোল লাং ল্যাভেজ’ সফল

প্রথম ঘটনাটি ঘটে পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট পাঠানপাড়া এলাকায়। সকালে গ্রামবাসীরা এক অপরিচিত ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ করেন। তাঁকে প্রশ্ন করলে তিনি জানান, তাঁর বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার কামারখালী এলাকায়। খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম সুরজিৎ বালা (৪৩)। (Coochbehar)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে, একইদিন আরেক বাংলাদেশি নাগরিক নিলু প্রামাণিক (৩০) তার স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে ট্রেনে করে হলদিবাড়ি স্টেশনে নামেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে। জানা গিয়েছে, নিলুর বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ছাঁদ নাই এলাকায়। তিনি স্বীকার করেছেন যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং চার বছর আগে এক ভারতীয় মহিলাকে বিয়ে করেছেন। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। সাম্প্রতিককালে এসআইআর কার্যক্রম শুরু হওয়ায় তিনি পরিবারের সঙ্গে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। (Coochbehar)

হলদিবাড়ি থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং এখন দেশে ফেরার পরিকল্পনা করছিলেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মেখলিগঞ্জের এসডিপিও আশীষ পি সুব্বা জানান, দু’জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা দায়ের করে শুক্রবার আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন অনুপ্রবেশ বা ফেরার প্রচেষ্টা রোধ করা যায়। (Coochbehar)

Related Articles