দেশ

Narendra Modi: “আমরা প্রস্তুত” ট্রাম্পের বাড়তি শুল্ক চাপানো নিয়ে দাবি মোদির

"We are ready," says Modi on Trump's imposition of additional tariffs

Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক চাপানো প্রসঙ্গে কড়া বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পরিষ্কার করে দিলেন যে পরিস্থিতি যাই হোক না কেন, কোনভাবেই আপোষ করবেন না কৃষক বা মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে এর জন্য হয়তো তাঁকে বড় মাসুল দিতে হতে পারে, কিন্তু কৃষকদের খাতিরে সেটাও করতে প্রস্তুত।( Narendra Modi)

ভারত ও আমেরিকার মধ্যে ফাটল তৈরি হয়েছিল ট্রাম্পের চড়া হারে শুল্ক চাপানো থেকে। শুধু তাই নয়, রিপাবলিকান নেতা ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃতও বলেছিলেন। যদিও দুই দেশই আমেরিকাকে পাল্টা দেয়। তবে পরে ভারতের উপর রাতারাতি শুল্কের হার বাড়িয়ে দেওয়া হয় রাশিয়াকে, তেল কিনে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আর্থিক সাহায্য করার জন্য। তবে ভারত বরাবরই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এই বিষয়ে এবং জানিয়েছে যে বাজারের পরিস্থিতি এবং দেশের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।( Narendra Modi)

[আরও পড়ুনঃ Bengal BJP: এসআইআর ইস্যুতে পাল্টা কৌশল বিজেপির, দিল্লিতে সুকান্তর বাসভবনে বৈঠক]

এবার এই বাড়তি শুল্ক চাপানো প্রসঙ্গে নিজের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজধানীতে এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, “আমরা প্রাধান্য দেবো কৃষকদের স্বার্থকে। কখনোই আপোষ করা হবে না কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থের সঙ্গে। আমি জানি এর জন্য হয়তো আমাকে বড় মাশুল দিতে হবে, কিন্তু আমি তার জন্য তৈরি। কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থরক্ষার ক্ষেত্রে আমরা সবসময় প্রস্তুত।”( Narendra Modi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রসঙ্গত, এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু পুতিন নয়, জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তিনি বলে খবর। যদিও দুই দেশের প্রেসিডেন্ট এতে রাজি হয়েছেন কিনা, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এক্ষেত্রে দেখার বিষয় যে আন্তর্জাতিক রাজনীতির এই পর্ব কোন পথে এগোয়। কি পরিকল্পনা এই দেশগুলির, সেটাই এখন দেখার। তবে ভারত যে ট্রাম্পের দাদাগিরি একেবারেই ভালো চোখে নিচ্ছে না, তা জলের মতো স্পষ্ট।

Related Articles