দেশ

কর্নাটকে নাবালিকাকে অপহরণ করে খুন! এনকাউন্টারে মৃত অভিযুক্ত

Minor girl kidnapped and murdered in Karnataka! Accused killed in encounter

Truth Of Bengal: নাবালিকা খুনের ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত যুবককে এনকাউন্টার। এই ঘটনা উত্তরপ্রদেশের নয়। এই ঘটনা ঘটেছে দক্ষিণের রাজ্য কর্নাটকে। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল, বছর পাঁচেকের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষনের চেষ্টা চালিয়েছিল সে। রবিবারই পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্ত যুবকের।

কর্ণাটক পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে রবিবারই হাবলি জেলাতে চলে পুলিশি অভিযান। ঠিক তখনই ঘটনাস্থল ছেড়ে অভিযুক্ত পালানোর চেষ্টা চালালে তাকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থাতে অভিযুক্ত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকদের তরফ থেকে অভিযুক্তকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশের তরফ থেকে জানানো হয়, অভিযুক্ত বছর ৩৫ এর নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ, সে পাঁচ বছরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় এক নির্জন জায়গাতে। সেখানেই নাবালিকাকে ধর্ষনের চেলা চালায় অভিযুক্ত। নাবালিকার চিৎকারের আওয়াজ পেয়েই ঘটনাস্থলে স্থানীয়দের ছুটে আসার আশঙ্কা করে শ্বাসরোধ করে নাবালিকা  খুন করে ঘটনাস্থল ছারে সে। এই ঘটনার কারণে তৈরি হয় চাঞ্চল্য। শুরু হয় স্থানীয় থানার সামনে বিক্ষোভ স্থানীয়দের।

কর্ণাটক পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় অভিযুক্তকে পাকড়াও করতে গেলে পালানোর চেষ্টা চালায় সে। তখনই পুলিশের তরফ থেকে  শূন্যে গুলি ছোঁড়া হলে পাল্টা পুলিসকে আক্রমণ চালায় অভিযুক্ত। অভিযুক্তকে পালানোর চেষ্টা করে দেখে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় অভিযুক্তর।

Related Articles