দেশ

৫ মাসের কারাদণ্ডের নির্দেশ মেধা পাটেকরকে, কিন্তু কেন ?

The Truth Of Bengal : ৫ মাসের কারাদণ্ডের নির্দেশ শোনাল হল এবার মেধা পাটেকরকে। জানা গিয়েছে, ২৩ বছর আগের একটি মানহানি মামলার জেরে এবার এই রায় শুনিয়েছে আদালত। সূত্রের খবর অনুযায়ী, ২০০১ সালে এই মামলাটি দায়ের করেছিলেন বিনয় কুমার সাক্সেনা। যিনি বর্তমানে দিল্লির উপ-রাজ্যপালের পদে আছেন। এদিন দিল্লির সাকেত আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা জানান, মেধা পাটকরের বয়স এবং স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে তাঁকে এক বছর বা দুই বছরের শাস্তি দেওয়া হচ্ছে না।

রাপাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে বিনয় সাক্সেনাকে। তবে, সাকেত আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা আরও জানিয়েছেন, কারাদণ্ডের আদেশটি ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। গত ২৪ মে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল মেধা পাটকরকে। অপরদিকে, বিনয় সাক্সেনার বিরুদ্ধে মেধা পাটকর অভিযোগ করেছিলেন, তিনি গুজরাট সরকারের দালাল। বিল গেটস এবং উলফেনসনের কাছে গুজরাটের জনগণ এবং তাদের সম্পদ বন্ধক রেখেছেন তিনি। তাদের থেকে হাওয়ালা মারফৎ টাকা পেয়েছেন বিনয় সাক্সেনা, এমনও বলেছিলেন মেধা। ২৪ মে এই মানহানি মামলায় মেধা পাটকরকে দোষী সাব্যস্ত করার সময় বিচারক বলেছিলেন, মেধা পাটকর ইচ্ছাকৃতভাবেই এবং অঙ্ক কষেই ওই প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিলেন। যদিও, এই রায় শোনানোর পর আদালতকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন মেধা পাটেকর।

Related Articles