দেশ

স্কুটারের পিছনে বাঁধা মানুষ! এমনই এক ভিডিও দেখে হতবাক হবেন আপনিও

Man tied to the back of a scooter! You will be shocked to see such a video

Truth Of Bengal: সমাজমাধ্যমের দ্বারা আমরা হামেশাই নানান অপ্রতিকর ঘটনার সম্মুখীন হই। কখনও খুন আবার কখনও অন্য কোন ঘটনার। এমনই এক ঘটনার দেখা মিলল বেঙ্গালুরুতে। সাথে ভাইরাল হয়েছে সেই ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন স্কুটার আরোহী একজন বয়স্ক ব্যক্তিকে তার গাড়ির পিছনে বেঁধে দ্রুত গতিতে নির্মমভাবে টেনে নিয়ে যাচ্ছেন।

ব্যক্তিটি এতটাই নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন যে তিনি রাস্তার গর্ত এবং ডিভাইডারগুলিকে উপেক্ষা করছিলেন। সেখানে ওই লোকটি দ্রুত স্কুটার চালিয়ে একজন মধ্যবয়সী ব্যক্তিকে রাস্তায় বেঁধে দ্রুত পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা তাদের ক্যামেরায় ঘটনাটি রেকর্ড করেন। ভিডিও করতে দেখে লোকটি গাড়ি থামাতে বাধ্য হয়।

এরপর প্রত্যক্ষদর্শীরা ভিডিও করছে দেখে লোকটি ভিডিও করতে না করে। স্কুটার থামানোর পর, পিছনে বাঁধা ব্যক্তিটি উঠে দাঁড়ায়।এই ভিডিওটি bengaluru_ig ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সেখানে এই ভাইরাল হওয়া ভিডিওটি দেখে একজন মন্তব্যকারী পরামর্শ দিয়েছেন যে ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত এবং কারাগারে পাঠানো উচিত।

Related Articles