১৫ মার্চের মধ্যে মালদ্বীপের সেনা সরানোর নির্দেশ মালদ্বীপের, সমাধান সূত্র খোঁজার চেষ্টায় ভারতীয় বিদেশমন্ত্রক…
Maldives orders to withdraw Maldivian army by March 15, Indian Ministry of External Affairs.

The Truth Of Bengal:মালদ্বীপের সেনা সরাতে বলার পর বিবৃতি ভারতের।সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছে ভারতের বিদেশমন্ত্রক। ১৫ মার্চের মধ্যে মালদ্বীপের সেনা সরানোর নির্দেশ।ভারতকে ডেডলাইন বেঁধে দিল মালদ্বীপের প্রেসিডেন্ট।সংঘর্ষের জেরে অরুণাচলের নামসাইয়ে জনসমাগম নিষিদ্ধ।
মালদ্বীপ থেকে সেনা সরানোর জন্য ভারতকে সময় বেঁধে দিয়েছে সেদেশের সরকার। সেই খবর প্রকাশ্যে আসার পরেই মালদ্বীপ নিয়ে সরকারিভাবে বিবৃতি দিল ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মালদ্বীপের আমজনতার জন্য সেদেশে বিমান পরিষেবা চালিয়ে যেতে চায় ভারত। সেই উপায় বের করতে মালদ্বীপের সঙ্গে আলোচনা হয়েছে। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার বিমানের মাধ্যমে একাধিকবার সাহায্য পাঠানো হয়েছে মালদ্বীপে। রবিবার দুই দেশের আধিকারিকদের মধ্যে সেনা সরানো নিয়ে বৈঠক হয়।
মালদ্বীপের মন্ত্রী ইব্রাহিম খলিল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুইজ্জুর বৈঠকে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সদস্যরাই হাজির ছিলেন। সেই বৈঠকের পরেই খবর ছড়িয়ে পড়ে, আগামী ১৫ মার্চের মধ্যেই মালদ্বীপ ছাড়তে হবে ভারতীয় সেনাকে। তবে মহম্মদ মুইজ্জু প্রশাসনের তরফে সরকারিভাবে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। উল্লেখ্য, নির্বাচনে জিতেই মুইজ্জু জানিয়েছিলেন মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে হবে ভারতকে।
Free Access






