Maharashtra: বেহাল রাস্তায় প্রাণ হারালেন চিকিৎসক, উত্তপ্ত ভিওয়ান্ডি
এলাকাবাসীর অভিযোগ, এপিজে আবদুল কালাম ফ্লাইওভারের মেরামতির কাজের জন্য ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছে।
Truth of Bengal: মহারাষ্ট্রের (Maharashtra) ভিওয়ান্ডি শহরে বেহাল রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। স্কুটার থেকে পড়ে ট্রাকের তলায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন এক চিকিৎসক। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন ও পুর কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে ভিওয়ান্ডির বানজারপট্টি এলাকায়। মৃত চিকিৎসকের নাম নাসিম আনসারি। তিনি কর্মস্থল থেকে স্কুটারে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় গভীর গর্তে স্কুটার হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। নাসিম পড়ে যান রাস্তায়। ঠিক তখনই পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে পিষে দেয়।
[আরও পড়ুনঃ Bike Theft: মাত্র ১২ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইকসহ গ্রেফতার যুবক]
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এলাকাবাসীর অভিযোগ, এপিজে আবদুল কালাম ফ্লাইওভারের মেরামতির কাজের জন্য ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছে। ফলে ভারী যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়েছে ওই রাস্তায়, যেখানেই দুর্ঘটনাটি ঘটে। অথচ রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরেই শোচনীয়।গর্তে ভরা রাস্তায় ভারী যান চলাচলের কারণে ঝুঁকি আরও বেড়েছে।স্থানীয়রা বারবার পুরসভাকে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি।প্রশাসনের উদাসীনতার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে দাবি বাসিন্দাদের।(Maharashtra)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
চিকিৎসকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তার বেহাল অবস্থা ও প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ‘এ ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। অথচ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করছে না।’ এক চিকিৎসকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভিওয়ান্ডি শহরে। একই সঙ্গে নতুন করে প্রশ্ন উঠেছে, বেহাল রাস্তায় প্রশাসনিক দায়বদ্ধতা কোথায়? তবে এই নিয়ে কার্যত নিশ্চুপ স্থানীয় প্রশাসন। আর তাতেই স্থানীয় প্রশাসনের মধ্যে বাড়ছে অসন্তোষ।(Maharashtra)






