ফের ষষ্ঠবারের জন্য ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী
Delhi CM avoids ED summons for the sixth time

The Truth of Bengal: গত ১৪ ফেব্রুয়ারী ষষ্ঠবারের জন্য জন্য অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। শেষবার তাঁকে তলব করা হয়েছিল জানুয়ারী মাসের শেষের দিকে। ষদিও সেই তলবে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। ওই সমনকে বেআইনি বলে দাবি করা হয়েছিল আপের তরফ থেকে। শুরু থেকেই আপের দাবি, কেজরিওয়ালকে গ্রেফতার করাই একমাত্র উদ্দেশ্য ইডির, তাই বারংবার তাঁকে তলব করা হচ্ছে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। এবার টানা ষষ্ঠবারের জন্যও ইডির তলব এড়ালেন কেজরিওয়াল। এর আঘেও আরও পাঁচবার ইডির তলব এড়িয়েছিলেন কেজরিওয়াল। এবারেও অন্যথা হল না তার। প্রসঙ্গত, কেজরিওয়াল পঞ্চবার তলব এড়ানোর পর আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির আদালতে আবেদনের পর গত শনিবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন মুখ্যমন্ত্রী।
তবে ইডির সেই আবেদনের ভিত্তিতে এখনও কোনও রায় দেওয়া হয়নি দিল্লি আদালতের তরফে। এহেন পরিস্থিতিতেই সোমবার ইডি দফতরে কেজরিওয়ালের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সমনও এড়িয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। আপের তরফে জানানো হয়, ইডি নিজেই আদালতের দ্বারস্থ হয়েছে। এই মামলা বর্থমানে আদালেতর বিচারাধীন। সুতরাং বারংবার সমন পাঠানোর পরিবর্তে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করাই উচিত ইডির আধিকারিকদের।






